শিরোনাম
◈ প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির (ভিডিও) ◈ সমস্যাগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী ◈ শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি, আরও গতিশীল হওয়ার প্রত্যাশা ◈ সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের ফের আবেদন, পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি ◈ ট্রাম্পের হুমকির পরই ইরানে মার্কিন হামলা, নিহত ৮ ◈ শাপলা চত্বর মামলা: তদন্ত শেষ, আসামির তালিকায় যারা ◈ ‘আজ রাতেই ইরানে কঠোর হামলা’, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের ◈ উগ্রবাদী সংগঠনের প্রশিক্ষণের অভিযোগে গ্রেপ্তার এনসিপি নেতা আতাউল্লাহ স্থায়ী বহিষ্কার ◈ সেনাবাহিনীর আধুনিকায়নে নতুন রোডম্যাপ, কী থাকছে পরিকল্পনায় ◈ ব্যয় সংকোচনে কঠোর সরকার : গাড়ি কেনা-ভবন নির্মাণ বন্ধ, সীমিত হচ্ছে বিদেশ সফর

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২২, ০৮:৫৭ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২২, ০৯:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে শুরু হলো পেঁয়াজ আমদানি, কমবে দাম

পেঁয়াজ

নাহিদ হাসান: অবশেষে দুই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। সোমবার (৪ জুলাই) কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেওয়ায় মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পেঁয়াজ বোঝাই ভারতীয় ট্রাক দেশে প্রবেশ করে। ইত্তেফাক

বন্দরের পেঁয়াজ আমদানিকারক শহীদুল ইসলাম জানান, দেশের পেঁয়াজ চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার গত ৫ মে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়। ফলে আমদানি করা ভারতীয় পেঁয়াজের সরবরাহ ফুরিয়ে যায়। এরপর দেশি পেঁয়াজ দিয়ে চাহিদা মেটানো হলেও সেই পেঁয়াজের সরবরাহ কমে আসে। আবার দেশের বিভিন্ন এলাকায় বন্যা হওয়ায় দাম বেড়ে যায়।

তিনি আরও জানান, সরকারের কাছে আসন্ন কোরবানির ঈদে দাম যেন না বাড়ে সেজন্য ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে বন্দরের আমদানিকারকরা আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে পেঁয়াজ আমদানিতে অনুমতি দেওয়া হয়েছে। ফলে মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ফলে বাজারে পেঁয়াজের দাম অনেক কমে যাবে।

এদিকে মঙ্গলবার দুপুরে বন্দরে দেশি পেঁয়াজ মানভেদে ৩২-৪০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। বুধবার থেকে কেজিতে ৩-৪ টাকা করে দাম কমতে পারে। হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দরের ১২ জন পেঁয়াজ আমদানিকারক ভারত থেকে ১২ হাজার মেট্রিকটন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়ে আমদানি শুরু করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়