শিরোনাম
◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায় ◈ ট্রাম্পের ঘোষণা মানল না ইসরায়েল, তেহরানে শক্তিশালী বিমান হামলা ◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৪, ০৮:৫২ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ০১:৩২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

১৯ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা

মনজুর এ আজিজ: [২] এপ্রিলের ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ১৫ লাখ মার্কিন ডলার। বৈধপথে আসা এই অর্থ দেশি মুদ্রায় ১৪ হাজার কোটি টাকার বেশি। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। 

[৩] বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, এপ্রিলের ১৯ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১১ কোটি তিন লাখ ২০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে সাত কোটি ৯০ লাখ ৯০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৮ কোটি ৮১ লাখ ৭০ হাজার ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৩০ হাজার ডলার।

[৪] ঈদুল ফিতর ঘিরে এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় আসার গতি ছিল বেশি। এ সময়ে প্রতিদিন গড়ে আসে ৭ কোটি ৩১ লাখ ডলার। পরের সপ্তাহে গতি কমে যাওয়ায় প্রতিদিন গড়ে দেশে আসা প্রবাসী আয় দাঁড়ায় ৬ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৮৯৫ ডলারে।

[৫] এর আগে, মার্চে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে এসেছে ২১০ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে আসে ২১৬ কোটি ৬০ লাখ ডলার। চলতি বছরের জানুয়ারিতে দেশে এসেছিল ২১০ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে আসে ২১৬ কোটি ৬০ লাখ ডলার।

এমএএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়