শিরোনাম
◈ সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেফতার ◈ বাংলাদেশে পোশাকশ্রমিকদের বিক্ষোভে যেভাবে লাভবান হচ্ছে ভারত! ◈ আওয়ামী লীগের লকডাউন ঘিরে চট্টগ্রামে সড়কে আগুন, থানার ফেসবুকে ভিডিও প্রকাশ নিয়ে বিতর্ক ◈ দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ শেখ মোহাম্মদের ◈ ডিসেম্বরে চালু হচ্ছে চট্টগ্রামের ৩ বড় প্রকল্প, কমবে যানজট-জলাবদ্ধতা ◈ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বাংলাদেশের ◈ কক্সবাজার সমুদ্রসৈকতের ৩০০-৫০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের ◈ ‘কোনো চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে: এক স্বজন নারীকে সাঈদ খোকনের আশ্বাস ◈ মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে স্থগিত আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ উড্ডয়নের আগে চাকা থেকে ধোঁয়া, শাহজালালে ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট বাতিল

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৪, ১২:৫৫ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৪, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা

মনজুর এ আজিজ ও আমিনুল ইসলাম: [২] চলতি মাসে দুই দফা বৃদ্ধির পরে দেশের বাজারে সোনার দাম আজ কিছুটা কমেছে। তাতে ভালো মানের, অর্থাৎ হল-মার্ক করা ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রতি ভরি ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকায়। নতুন এ দাম আজ শনিবার দুপুর থেকে কার্যকর হয়েছে।

[৩] বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমেছে, সে জন্য সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে রুপার দাম বাড়েনি। 

[৪] জুয়েলার্স সমিতির নতুন দাম অনুযায়ী, আজ দুপুর থেকে হল-মার্ক করা ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হবে। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ৩৯৭ টাকা, ১৮ ক্যারেট ৯৭ হাজার ১৯৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম কমে ৭৮ হাজার ২৪২ টাকা হয়েছে।

[৫] মূল্য কমানোর আগে দেশে হল-মার্ক করা ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা; এটিই ছিল এখন পর্যন্ত দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দর। এ ছাড়া আজ দুপুর পর্যন্ত ২১ ক্যারেট ১ লাখ ১৪ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেট ৯৭ হাজার ৮৮৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ৭৮ হাজার ৮০২ টাকায় বিক্রি হয়েছে। সেই হিসাবে ২২ ক্যারেটের সোনার দাম কমেছে ভরিপ্রতি ৮৪০ টাকা, ২১ ক্যারেটে ৮০৫ টাকা, ১৮ ক্যারেটে ৬৮৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৫৬০ টাকা করে দাম কমেছে। এর আগে চলতি মাসের ৮ ও ১৮ তারিখে দুই দফায় সোনার দাম বেড়েছিল। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এমএএ/এআই/এসবি/এনএইচ

  • সর্বশেষ