শিরোনাম
◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত ◈ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা

প্রকাশিত : ২৭ জুন, ২০২২, ০৬:৩১ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২২, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০৪ কোটি টাকা দিল ৪৫ ব্যাংক

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল

মাজহারুল ইসলাম : বন্যাদুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০৪ কোটি ৪১ লাখ টাকা দিয়েছে ৪৫ ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠান। সোমবার (২৭ জুন) সকালে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন। জাগোনিউজ

ত্রাণ তহবিলে অনুদান দেওয়া ব্যাংকের মধ্যে রয়েছে সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইডকল, বিআইএফএফএল। আর বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে এক্সিম ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্যাংক এশিয়া ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। 

  • সর্বশেষ