শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ১২:০৭ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৯:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থনৈতিক বৃদ্ধি কমে ৫ দশমিক ৬ শতাংশ হবে: বিশ্বব্যাংক

বিশ্বজিৎ দত্ত: [২] ২০২৩ অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হবে ৫ দশমিক ৮ শতাংশ দেখিয়ে ছিল বিশ্বব্যাংক। 

[৩] আজ মঙ্গলবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসে প্রকাশিত ‘বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক সংস্থাটির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ রনজিত ঘোষ, বার্নাড হ্যাভেন উপস্থিত ছিলেন।

[৪] সংস্থাটি জানায়, ২০২৫ সালে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৭ শতাংশ।

[৫] সংস্থাটি আরও জানায়, চলতি বছরে দক্ষিণ এশীয় অঞ্চলে গড় প্রবৃদ্ধি হবে ৬ শতাংশ। সেই হিসেবে প্রবৃদ্ধি কমেছে। এই সময়ে প্রবৃদ্ধি বেশি অর্জন করবে ভারত, ৭ দশমিক ৫ শতাংশ। সব থেকে কম প্রবৃদ্ধি অর্জন করবে পাকিস্তান মাত্র ১ দশমিক ৮ শতাংশ।

বিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়