শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৪:৫৮ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

আটককৃত রাজু আহাম্মেদ

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া: কুষ্টিয়ায় ১৪০ ইয়াবাসহ রাজু আহাম্মেদ (৩৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সোয়া ১টার দিকে কুষ্টিয়া দৌলপুর উপজেলার সংগ্রামপুর ভিটাপাড়া থেকে তাকে আটক করা হয়। রাজু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঝাউদিয়া মধ্যপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। 

শুক্রবার বেলা ৩ টার সময় র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার ইলিয়াস খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। 

জানা যায়, র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল দৌলতপুরের ভিটাপাড়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি সেলিমের বাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেলিম পালিয়ে গেলেও তার অন্যতম সহযোগী রাজুকে আটক করা হয়। এসময় রাজুর দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় পলিথিনি মুড়িয়ে রাখা ১৪০ ইয়াবা জব্দ করা হয়। 

পরবর্তীতে র‌্যাব-১২ দৌলতপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করে তাকে দৌলতপুর থানা পুলিশের হাতে সৌপর্দ করেন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ