শিরোনাম
◈ উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী ◈ বড় ভূমিকম্পের আগেই মহাপরিকল্পনা সরকারের, ঢাকায় চিহ্নিত ৪৪৫ নিরাপদ আশ্রয়স্থল ◈ রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস: নিরাপদ গণপরিবহনে নতুন দিগন্ত ◈ আরেকটি বড় জয় বাংলাদেশের, মাল‌য়ে‌শিয়া‌কে হোয়াইটওয়াশ কর‌লো জু‌নিয়র টাইগাররা ◈ বাংলাদেশকে অন্য দেশের মতো নয়, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চাই: তারেক রহমান ◈ রাজধানী থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার ◈ বংশালে হেলমেটের গুদামে আগুন, দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে ◈ টাইগারদের দাপুটে পারফরম্যান্সকে প্রশংসায় ভাসিয়েছে বিশ্ব মিডিয়া ◈ ইরান যুদ্ধের ধাক্কা, আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প? ◈ শান্তি-শৃঙ্খলা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৯:০২ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধ দোকান ঘর নির্মাণের সত্যতা পেয়েছে দুদক 

পানি উন্নয়ন বোর্ডের জমি

বিপ্লব সিকদার: লক্ষীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের জায়গায় এক ব্যক্তি অবৈধ দোকান ঘর নির্মাণ ও পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত  পাশের জায়গায় এক ঠিকাদার বালু ফেলে রাখার সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 সোমবার (২৭ মার্চ) সহকারী রাজস্ব কর্মকর্তা এবং সার্ভেয়ার, পানি উন্নয়ন বোর্ড, লক্ষ্মীপুরের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধভাবে দখল করে দোকান ঘর নির্মাণে সহযোগিতা এবং পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমি হতে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগের প্রেক্ষিতে চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনাকালে এ সত্যতা পায়। তবে বর্তমানে অবৈধভাবে বালু উত্তোলন প্রক্রিয়া চলমান নেই এবং পানি উন্নয়ন বোর্ড হতে ইতিমধ্যে তাদের উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক এ সত্যতা নিশ্চিত করেছেন। সূত্রে জানা যায় 

সহকারী রাজস্ব কর্মকর্তা এবং সার্ভেয়ার, পানি উন্নয়ন বোর্ড, লক্ষ্মীপুর এর বিরুদ্ধে ঘুষের বিনিময়ে পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণে সহযোগিতা এবং পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমি হতে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগের প্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয়, চাঁদপুর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় এক ব্যক্তি অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে রেখেছেন।পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গা থেকে বর্তমানে অবৈধভাবে বালু উত্তোলন প্রক্রিয়া চলমান নেই। তবে পানি উন্নয়ন বোর্ডের পাশ্ববর্তী একটি জায়গায় অবৈধভাবে দখল করে বালু ফেলে রেখেছেন একজন কন্ট্রাক্টর। পানি উন্নয়ন বোর্ড হতে ইতিমধ্যে তাদের উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়