শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৭:১৫ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নকলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন

বিতর্কিত ব্যক্তিকে সভাপতি ঘোষণা করায় হামলা, ভাঙ্গচুর, নেতারা অবরুদ্ধ

হামলা, ভাঙ্গচুর, নেতারা অবরুদ্ধ

তপু সরকার হারুন: শেরপুর জেলার নকলা উপজেলার ৮নং চরঅষ্টধর ইউনিয়ন আ. লীগের ত্রি বার্ষিক সম্মেলনে বিতর্কিত ব্যক্তি, পুলিশ ও র‌্যাবের স্বীকৃতি প্রাপ্ত মাদক সম্রাট, শামসুজ্জামান ডেবিটকে সভাপতি পদ ঘোষণা করায় ব্যাপক হামলা, ভাঙ্গচুর, নেতারা অবরুদ্ধ,পুলিশের লাঠি চার্জ  ফাকাঁ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি শান্ত করে নেতাদের উদ্ধার করেছেন। 

শেরপুরের নকলা উপজেলার নারায়নখোলা উচ্চ বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের ত্রী বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ৮জন, সাধারণ সম্পাদক পদে ৭ জন নাম ঘোষণা করা হয়।

সম্মেলনের ২য় পর্যায়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ছিয়াবুল হক বাদশা, সভাপতি পদে সাবেক বহিঃকৃত সাধারণ সম্পাদক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি শামসুজ্জামান ডেবিটকে সভাপতি পদে নাম ঘোষণা করায় অন্যন্য প্রার্থী ও সমর্থকরা মহুতেই হামলা চালায় এতে আহত ১০। 

মঞ্চ ভাঙ্গচুর সম্মেলনে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেনের উপর ব্যাপক হামলা ও নকলা থানা আওয়ামী লীগের কয়েকজন নেতাকে অবরুদ্ধ করে রাখে । খবর পেয়ে নকলা থানা ও চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাপক লাঠি চার্জ করে । উর্ত্তেজিত  জনতাকে ছত্রবঙ্গ করে দেয় এবং আটককৃত নেতারা পুলিশের সহয়তায় সেখান থেকে ফিরে আসে।  
 
এ বিষয়ে এলাকা বাসী ও নকলা উপজেলা আওয়ামী লীগের নেতারা বলেন শামসুজ্জামান ডেবিট একজন পুলিশ ও র‌্যাবের স্বীকৃতি প্রাপ্ত মাদক সম্রাট এবং তারা স্বামী স্ত্রী সহ মাদক নিয়ে র‌্যাবের হাতে আটক হয়ে  মাদক মামলায় সাজাপ্রাপ্ত ।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়