শিরোনাম
◈ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের ◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ বিত‌র্কিত ট‌্যাক‌লে আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেতো না’ : আলজেরিয়া ডিফেন্ডার ◈ বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে কূটনৈতিক সমাধানের তাগিদ জাতিসংঘের ◈ ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর ফাঁদে মুসলিম নারী, প্রচারণার জন্য যৌনতাপূর্ণ ছবি তৈরি এবং অপব্যবহার করে ◈ ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ ◈ দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ, পেছনে ভারত-পাকিস্তান ◈ গণভবনের সামনে যুবলীগের ঝটিকা মিছিল, দায় নিতে চায় না দুই থানা ◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৩:২৬ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৯:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে মুক্তিপণ না দেয়ায় স্কুল ছাত্রীকে হত্যা

তানিশা

মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার দাউদকান্দিতে তানিশা (৬) নামের এক স্কুলছাত্রীকে অপহরণের পর দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে টাকা না পেয়ে তানিশাকে শ্বাসরোধ করে হত্যা করে ভুট্টা খেতে ফেলে রেখে যায় অপহরণকারীরা।

স্থানীয়রা জানান, উপজেলার দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের প্রবাসী রাসেল মিয়ার মেয়ে স্থানীয় কিন্ডার গার্ডেনের প্রথম শ্রেণির ছাত্রী তানিশাকে শনিবার (১৮মার্চ) বিকেল ৩টার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার চাচার মোবাইল ফোনে অপরিচিত নাম্বার থেকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

চাচা ফয়সাল জানান, অপরিচিত নাম্বার থেকে আমার কাছে ফোন করে বলেন ভাতিজি তানিশা আমাদের কাছে আছে। নিতে হলে দুই লাখ টাকা লাগবে। পরে বিষয়টি মেম্বারের মাধ্যমে পুলিশকে জানায় হয়। পরে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে স্থানীয় আহাম্মদ আলীর ছেলে মাহফুজকে (২৫) রাতে আটক করে এবং তার দেয়া তথ্য মতে শনিবার দিবাগত রাত ৩টায় বাড়ির পাশের ভুট্টা খেত থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় মেম্বার শাজাহান মিয়া বলেন, শনিবার বেলা ৩টায় প্রাইভেট পড়তে গিয়ে তানিশা নিখোঁজ হয়। পরে জানতে পারি তাকে অপহরন করা হয়েছে। এরপর পুলিশের সহযোগিতায় মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়

দাউদকান্দি মডেল থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রোববার সকালে মেয়েটির মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়