শিরোনাম
◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৬:১৯ বিকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজি গ্রেপ্তার ২

মো. তুষার আহম্মদ-বাপ্পা

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা): নেত্রকোনার পূর্বধলায় হোগলা ইউনিয়নের উকুয়াকান্দা নামক স্থানে ডিবি পুলিশের পরিচয়ে মাইক্রোবাস থামিয়ে টাকা ছিনিয়ে নেওয়া সময় চাঁদাবাজ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুর্বধলা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন পূর্বধলার সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যন সিদ্দিকুর রহমান বুলবুলের ছেলে মো. তুষার আহম্মদ (৩৫) ও উপজেলার দেওটুকুন এলাকার নজরুল তালুকদারের ছেলে বাপ্পা (৩৬)।

জানা যায়, গত শনিবার মাইক্রোবাসের চালক ও হেলপার জামালপুর জেলা থেকে ভাড়ায় যাত্রী নিয়ে নেত্রকোনার দুর্গাপুরে যান। যাত্রী নামিয়ে সেখান থেকে ফেরার পথে বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বধলার হোগলা ইউনিয়নের উকুয়াকান্দা সড়কে দুটি মোটরসাইকেল পথরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোবাসের চালক ও হেলপারকে নির্জন স্থানে নিয়ে দুজনের কাছ থেকে পাঁচ হাজার ১৫০ টাকা ছিনিয়ে নেয় ও ফোন করে বাড়ি থেকে আরো এক লাখ টাকা আনতে বলে। 

কৌশলে গাড়ির চালক পুলিশকে জানালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তুষার আমম্মেদ ছাড়া বাকিরা পালিয়ে যায়। পরে তুষারের দেওয়া তথ্যে বাকিদের পরিচয় শনাক্ত করে পুলিশ বাপ্পাকেও আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে মাইক্রোবাসের হেলপার মো. আনোয়ার হোসেন বাদী হয়ে আটক দুজন ও পলাতক দুজনের নামে সংশ্লষ্ট থানায় মামলা করেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার আহম্মেদ ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার ও অন্যদের পরিচয় নিশ্চিত করেছে। ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের শেষে আটক দুজনকে রবিবার দুপুুরের নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ