শিরোনাম
◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায় ◈ দ্বিতীয় পদ্মা, যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ শত্রুর বস্তুগত ও অবস্তুগত সব সম্পদ ইরা‌নের নিশানায়: মেজর জেনারেল আব্দুল্লাহি  ◈ ঢাকার চালে ২৭% ও চিড়ায় ৫৫% ক্যান্সার সৃষ্টিকারী আফলাটক্সিন, গবেষণায় মিলল উদ্বেগজনক তথ্য ◈ আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ: পেট্রোবাংলা ◈ মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটাল কয়েকজন, গ্রেপ্তার ৫ ◈ পোশাকশ্রমিকদের আন্দোলন: মিরপুর-গাজীপুরে সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন ◈ সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, মহাসড়ক ও রেললাইন অবরোধ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০২:২৯ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২২, ১২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একে একে ৩ শিশুকে ধর্ষণ, ধর্ষককে পুলিশে দিয়েছে এলাকাবাসী

ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হাকিম উদ্দিনের (৫০) বিরুদ্ধে ৩ শিুশকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। মঙ্গলবার সকালে অভিযুক্ত হাকিম উদ্দিনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। অভিযুক্ত হাকিম বিরুদ্ধে আগেও চার বছর বয়সী দুই মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। তবে শিশু দুটির ভবিষ্যতের কথা ভেবে ঘটনা ধামাচাপা দেন অভিভাবকরা। কিন্তু এবার আর রক্ষা হয়নি তার। 

শিশুটির চাচা জানায়, হাকিমের স্ত্রী কাজ করেন অন্যের বাড়ি। এ কারণে বাড়ি ছিল ফাঁকা। সুযোগ পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে পাঁচ টাকার একটি পয়সার লোভ দেখিয়ে হাকিম শিশুটিকে ডেকে নেয় তার ঘরে।

ধর্ষণের চেষ্টা করলে এক পর্যায় শিশুটি চিৎকার দিয়ে ছুটে আসে তার মায়ের কাছে। এরপর মায়ের কাছে ঘটনা খুলে বলে। রক্তাক্ত অবস্থায় মেয়েকে দেখে খবর দেন শিশুর বাবাকে।

খবর পেয়ে তার বাবা মেয়েকে নিয়ে দুপুরে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান।

শিশুটির বাবা জানান, ঘটনাটি জানাজানি হলে ফুঁসে ওঠেন এলাকাবাসী। বিশেষ করে স্থানীয় নারীরা হাকিমকে মেরে ফেলার দাবিতে স্লোগান দিয়েছেন। তখন কৌশলে পালিয়ে স্থানীয় একাশী বাজারে যায় হাকিম। স্থানীয়রা আটক করে। ৯৯৯ নম্বরে বিষয়টি জানতে পেরে পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

হাকিম পেশায় শ্রমিক। বিয়ে করেছে দুটি। প্রথম স্ত্রী মারা গেছেন। সে ঘরে সন্তান রয়েছে তিনজন। বর্তমান স্ত্রীর ঘরেও দুই ছেলে। ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হক বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। সম্পাদনা : মাজহার মাহবুব

এএইচ

  • সর্বশেষ