শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৩:২৮ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পু‌লি‌শি অ‌ভিযা‌নে ডাকাত জাহাঙ্গীর অস্ত্রসহ আটক

কল‌্যাণ বড়ুয়া: চট্টগ্রা‌মের বাঁশখালী থানা পু‌লি‌শের বিশেষ অ‌ভিযা‌নে বুধবার রা‌তে চট্টগ্রাম জেলার দক্ষিনাঞ্চলসহ আন্তঃনগর ডাকাত, ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত আসামী এবং এলাকার কুখ্যাত সন্ত্রাসী মো. জাহাঙ্গীর (৩৬) কে গ্রেফতার করা হয়।

সে সরল ইউ‌নিয়‌নের পাইরাং জা‌লিয়াঘাটা এলাকার মৃত ফজলুল কা‌দে‌রের পুত্র । বুধবার রাত সা‌ড়ে ১১টার সময় পু‌লিশ জানান, বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ ও‌সি মোঃ কামাল উ‌দ্দিন,পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বনিক সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বুধবার রাত ১০টার দি‌কে সর‌লের পাইরাং নামক স্থা‌নে নিজ বা‌ড়ি‌তে অবস্থান কর‌ছে এ খব‌রের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে আসামীকে জিজ্ঞাসাবাদে তার বা‌ড়ির খাটের নিচ থেকে ০২ টি দেশীয় তৈরি এলজি, ০২ রাউন্ড কার্তুজ, ০২টি কিরিচ উদ্ধার করা হয়।  পু‌লিশ জানায় তার বিরুদ্ধে (১) বাঁশখালী থানার মামলা নং- ১৯(০৬)১৯,  (২) সিলেট জেলার গোলাপগঞ্জ থানার জিআর নং-১২৩/১৪,  (৩) বাঁশখালী থানার মামলা নং- ২২(০৬)২০, তৎসহ নারী ও শিশু নিঃ দঃ আইনের ৯(৪)(খ)/৩০ ধারা, (৪) বাঁশখালী থানার মামলা নং- ১৬(১২)১৭,  মামলা সমূহ আদালতে চলমান রয়েছে।

এ ব‌্যাপা‌রে বাঁশখালী  থানার অ‌ফিসার ইনচার্জ ও‌সি মোঃ কামাল উ‌দ্দিন ব‌লেন,কুখ‌্যাত ডাকাত জাহাঙ্গীর দীর্ঘ‌দিন পলাতক থাকার পর বা‌ড়ি‌তে আসার খবর পে‌য়ে পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌কে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয় ।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়