শিরোনাম
◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’ ◈ ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৬:০৫ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আটকে রেখে নির্যাতন, সন্ত্রাসী সুমন গ্রেপ্তার

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর : রাজৈরে এক যুবককে দুইদিন ঘরে আটকে রেখে অমানুষিক নির্যাতনের অপরাধে কুখ্যাত সন্ত্রাসী সুমন শেখকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার কদমবাড়ি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সুমন উপজেলার টেকেরহাটের ঘোষালকান্দি গ্রামের মৃত ফজলু শেখের ছেলে। সে সাবেক উপজেলা চেয়ারম্যান আল-আমিন মোল্লার ক্ষমতাবলে এলাকায় দীর্ঘদিন যাবত টর্চার সেলের মাধ্যমে নির্যাতন কার্যক্রম চালিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, গত (২৮ সেপ্টেম্বর) বুধবার উপজেলার ঘোষালকান্দি গ্রামের মৃত খোকন শেখের ছেলে রাজমিস্ত্রি শ্রমিক রবিউল শেখ(২৮) জায়গা বিক্রি করবে বলে ক্রেতার কাছে থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা বায়না নেয়।

তখন নজর পড়ে সুমনের। পরে ভুয়া ইজিবাইক চুরির অপবাদ দিয়ে রবিউলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় সুমন ও তার সন্ত্রাসী বাহিনী।

এসময় তাকে ফাঁকা জায়গায় নিয়ে বেধড়ক মারপিট করে তার সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়। এরপর রবিউলকে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার যাত্রাবাড়ি এলাকার একটি পরিত্যাক্ত ঘরে আটকে রেখে অমানুষিক নির্যাতন চালায়।

অনেক খোজাখুজি শেষে দুইদিন পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেনদিয়া ঘাট পুলিশ ফাড়ির সহযোগিতায় তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার বিচার চেয়ে শনিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে টেকেরহাট বাসস্ট্যান্ডে মানববন্ধন করে এলাকাবাসী।

এর এক ঘন্টার মধ্যে সুমনকে গ্রেপ্তার করে রাজৈর থানার পুলিশ। স্থানীয় কালু, মিলন, শাহেন সহ একাধিক ব্যক্তি জানায়, সন্ত্রাসী সুমন এর আগেও এরকম অনেক ঘটনা ঘটিয়েছে।

কিন্তু ভয়ে কেউ মুখ খোলেনি। সে এলাকায় বড় মাদক ব্যবসায়ী হওয়ায় সত্ত্বেও কেউ কিছু বলতে সাহস পায় না। এছাড়া টেকেরহাট সেতুর নিচে তার একটি টর্চার সেল রয়েছে বলে জানায় এলাকাবাসী।

সন্ত্রাসী সুমন জানায়, রবিউল ইজিবাইক চুরি করেছে। স্বীকার না করায় সবার সাথে ভাই হিসেবে আমিও তাকে লাঠি দিয়ে কয়েকটি বাড়ি দিছি।

ওসি আলমগীর হোসেন জানান, মানববন্ধনের এক ঘন্টার মধ্যে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আসামি বর্তমানে থানা হাজতে আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ