শিরোনাম
◈ মুস্তাফিজের স‌ঙ্গে পূর্ব প‌রিচয় বার্মিংহাম কো‌চের, এ কার‌ণেই সু‌যোগ পে‌লেন হা‌ন্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টে ◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৯ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় লিঙ্গের যুবককে ডেকে নিয়ে হত্যা

তৃতীয় লিঙ্গের যুবক তুষার মিয়া

আবুল কাশেম রুমন, সিলেট: সিলেট নগরে তৃতীয় লিঙ্গের যুবককে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত তৃতীয় লিঙ্গের যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ সেপ্টেম্বর) ভোরে নগরের সুবহানীঘাট সবজি বাজার সংলগ্ন বনফুল অ্যান্ড কোম্পানির পাশে খালি জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তৃতীয় লিঙ্গের যুবক তুষার মিয়া (২০) ময়মনসিংহ জেলার আবুল হাশেমের ছেলে ও নগরের খাসদবির সাজু মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানার সুবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জগৎ জ্যোতি বলেন, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে  রেখে যায়।

সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, নিহত তুষার নারীর ছদ্মবরণে হিজড়ার রূপ ধরে থাকতো। সে হিজড়াদের সঙ্গে চলাফেরা করতো। ভোর রাতে ওখানে সেসহ আরও ৩/৪ জন ছিল। ধারণা করা হচ্ছে, তাকে গলায় রশি লাগিয়ে চাপ দিয়ে হত্যা করা হচ্ছে। তাছাড়া ধস্তাধস্তিরও আলামত মিলেছে।

নিহতের বড় ভাই হিমেল আহমদ রাফি বলেন, তার ভাই হিজড়া নয় কিন্তু তিনি হিজড়াদের সঙ্গে চলতো। রাতে তার ভাইকে কয়েকজন হিজড়া বের করে আনে। এরপর কে বা কারা তাকে হত্যা করেছে। সম্পাদনা: হ্যাপী

  • সর্বশেষ
  • জনপ্রিয়