শিরোনাম
◈ অবৈধভাবে মানব পাচারের অভিযোগে প্রথমবার বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা! ◈ মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, ট্রাম্প বলছেন ‘যুদ্ধ বেশিদিন চলবে না’ ◈ অনিশ্চয়তায় বিজয়ের সরকার গঠন: তামিলনাড়ুতে পুনর্নির্বাচনের দাবি জোহো প্রতিষ্ঠাতা ভেম্বুর ◈ বিপুল অ‌ঙ্কের বকেয়া আদায়ে ফ্রাঞ্চাইজি‌দের আইনি নো‌টিস পাঠা‌লো পিসিবি ◈ পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে তিস্তার ওপর বিশেষ গুরুত্ব, কী আছে মহাপরিকল্পনায় ◈ কোথায় হবে আইপিএলের ফাইনাল? সিদ্ধান্তহীনতায় বি‌সি‌সিআই ◈ দেশের ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান (ভিডিও) ◈ জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের ◈ নিজের সহকারীর হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৩:৪০ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড্ডায় ৫ হাজার সিমসহ ভিওআইপি ব্যবসায়ী গ্রেপ্তার

মুযনিবীন নাইম: [২] রাজধানীর বাড্ডা থেকে অবৈধ মোবাইল সিম ও ভিওআইপি সরঞ্জামসহ মো. রাজুকে (৩৬) গ্রেপ্তার করেছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) ও র‌্যাব।

[৩] তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩০টি ভিওআইপি সিম বক্স, পাঁচ হাজার ৫০টি সিম, ছয়টি পেনড্রাইভ, ছয়টি মোবাইল, পাঁচটি ল্যাপটপ, একটি ফেক্সিলোড সিম বক্স ও বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম।

[৪] বুধবার রাতে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া) মো. মাহফুজুর রহমান এ তথ্য জানান।

[৫] তিনি বলেন, রাজু ভিওআইপি ব্যবসা চক্রের সক্রিয় সদস্য। তারা প্রচলিত সফটওয়ার ভিত্তিক সিস্টেম ব্যবহারের মাধ্যমে টেলিযোগাযোগ স্থাপন করতেন। এরপর অবৈধভাবে আন্তর্জাতিক কল রাউট করতো এবং অবৈধ ভিওআইপি সরঞ্জামের মাধ্যমে টেলিযোগাযোগ সেবা প্রদানের ক্ষেত্রে রাজস্ব ফাঁকি দিয়ে যান্ত্রিক, ভার্চুয়াল এবং সফটওয়্যার ভিত্তিক কৌশল অবলম্বন করে অবৈধভাবে দেশের অভ্যন্তরে সার্ভার স্থাপন করে মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশেও কলিং কার্ড, পেমেন্ট ও রিচার্জ সেবা প্রদান করতো।

[৬] তাদের ব্যবহৃত সিস্টেমে বিদেশ থেকে প্রতিদিন প্রায় লক্ষাধিক মিনিট কল বাংলাদেশে আসে। যার মাধ্যমে গ্রেফতার রাজু প্রতিদিন প্রায় লক্ষাধিক টাকা উপার্জন করতেন।

[৭] তিনি আরও বলেন, গ্রেপ্তার রাজু দেশের বাইরে থেকে অবৈধ ভিওআইপি ব্যবসার অর্থ হুন্ডির মাধ্যমে দেশে এনে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতেন।

[৮] এএসসি মাহফুজুর রহমান জানান, রাজু ২০১০ সালে দুবাই থেকে বাংলাদেশে চলে আসেন। পরবর্তীতে তিনি দেশে এসে কম সময়ে অধিক মুনাফা লাভের আশায় ভিওআইপি ব্যবসা শুরু করেন। সম্পাদনা: কামরুজ্জামান

এমএন/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়