শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের কথায় উঠ‌বস আইসিসির: সাইমন হার্মার ◈ অবৈধভাবে মানব পাচারের অভিযোগে প্রথমবার বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা! ◈ মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, ট্রাম্প বলছেন ‘যুদ্ধ বেশিদিন চলবে না’ ◈ অনিশ্চয়তায় বিজয়ের সরকার গঠন: তামিলনাড়ুতে পুনর্নির্বাচনের দাবি জোহো প্রতিষ্ঠাতা ভেম্বুর ◈ বিপুল অ‌ঙ্কের বকেয়া আদায়ে ফ্রাঞ্চাইজি‌দের আইনি নো‌টিস পাঠা‌লো পিসিবি ◈ পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে তিস্তার ওপর বিশেষ গুরুত্ব, কী আছে মহাপরিকল্পনায় ◈ কোথায় হবে আইপিএলের ফাইনাল? সিদ্ধান্তহীনতায় বি‌সি‌সিআই ◈ দেশের ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান (ভিডিও) ◈ জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ০৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোথায় হবে আইপিএলের ফাইনাল? সিদ্ধান্তহীনতায় বি‌সি‌সিআই

স্পোর্টস ডেস্ক : আইপিএলের প্লে অফ এবং ফাইনালের ভেন্যু খুব শীঘ্রই ঘোষণা করবে বিসিসিআই। কিন্তু ফাইনাল কোথায় হবে, সেই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বোর্ডের সূত্র থেকে জানা গিয়েছে, পাঞ্জাব এবং কর্নাটকের মধ্যে প্লে অফের ম্যাচগুলো ভাগ করে দেওয়া হবে। কিন্তু বেঙ্গালুরুতে ফাইনাল হওয়া নিয়ে সংশয় রয়েছে। নিয়ম অনুযায়ী, আগের আইপিএলে যে দল চ্যাম্পিয়ন হয়, সেখানেই ফাইনাল অনুষ্ঠিত হয়। কিন্তু বেঙ্গালুরুতে রাজনৈতিক ইস্যু, বিশেষ করে এমএলএদের টিকিটের চাহিদা সমস্যা তৈরি করেছে। 

বোর্ডের এক সূত্র জানান, 'আইপিএল ২০২৬ এর প্লে অফ এবং ফাইনালের ভেন্যু শীঘ্রই ঘোষণা করা হবে। ম্যাচগুলো পাঞ্জাব এবং কর্নাটকের মধ্যে ভাগ করে দেওয়া হবে। নিয়ম অনুযায়ী, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ফাইনাল আয়োজন করে। কিন্তু এমএলএ টিকিট ইস্যু সমস্যা তৈরি করছে। সমস্যার সমাধান না হলে, বোর্ড অন্য শহরে ফাইনাল সরিয়ে নিয়ে যেতে পারে।

আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগে কংগ্রেসের এমএলএ বিজয়নন্দ কাশ্যপপানাবার জানান, প্রত্যেক এমএলএর পাঁচটি করে টিকিট পাওয়া উচিত। দাবি করেন, মনোনীত মন্ত্রীরা ভিআইপি, তাঁদের লাইনে দাঁড়ানো সম্ভব নয়। এহেন মন্তব্যের পর কর্নাটকের ডেপুটি মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানান, প্রত্যেক এমএলএ এবং এমপিকে আরসিবি ম্যাচের তিনটে করে টিকিট দেওয়া হবে। 

কর্নাটকের এমএলএদের দ্বারা টিকিট নয়ছয়ের অভিযোগ উড়িয়ে দেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। জানান, টিকিট অনলাইনে বুক করা হয়। যারা কেনে, শুধুমাত্র তাঁরাই ব্যবহার করে। শুধুমাত্র এমএলএ এবং তাঁর পরিবারের লোকেরা চিন্নস্বামী স্টেডিয়ামে খেলা দেখতে পারে। কারণ টিকিট হস্তান্তরের কোনও নিয়ম নেই। তাই অন্যরা ব্যবহার করতে পারে না। টিকিট সমস্যার মধ্যে ঢুকতে চাইছে না বোর্ড। সেই কারণেই বেঙ্গালুরু থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। 

এদিকে প্লে অফের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দলগুলোর মধ্যে। ১৩ পয়েন্ট নিয়ে একনম্বরে পাঞ্জাব কিংস। শ্রেয়সদের তাড়া করছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইট্যান্স। সবার পয়েন্ট ১২। কিন্তু নেট রানরেটে আলাদা। 

এই তালিকায় সবার আগে আরসিবি। টেবিলের মাঝামাঝি দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস। আট নম্বরে কলকাতা নাইট রাইডার্স। অঙ্কের বিচারে এখনও প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে। টেবিলের তলানিতে মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টস। এই দুই দলের প্লে অফে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়