শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের কথায় উঠ‌বস আইসিসির: সাইমন হার্মার ◈ অবৈধভাবে মানব পাচারের অভিযোগে প্রথমবার বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা! ◈ মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, ট্রাম্প বলছেন ‘যুদ্ধ বেশিদিন চলবে না’ ◈ অনিশ্চয়তায় বিজয়ের সরকার গঠন: তামিলনাড়ুতে পুনর্নির্বাচনের দাবি জোহো প্রতিষ্ঠাতা ভেম্বুর ◈ বিপুল অ‌ঙ্কের বকেয়া আদায়ে ফ্রাঞ্চাইজি‌দের আইনি নো‌টিস পাঠা‌লো পিসিবি ◈ পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে তিস্তার ওপর বিশেষ গুরুত্ব, কী আছে মহাপরিকল্পনায় ◈ কোথায় হবে আইপিএলের ফাইনাল? সিদ্ধান্তহীনতায় বি‌সি‌সিআই ◈ দেশের ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান (ভিডিও) ◈ জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৯:৫৬ সকাল
আপডেট : ০৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌টি-টো‌য়ে‌ন্টি ক্রিকে‌টে সাফল্য যথেষ্ট নয়, বৈভবের দুর্বল জায়গা তু‌লে ধ‌রেন সঞ্জয় মঞ্জরেকর

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীকে কি অবিলম্বে জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত? বর্তমানে এই প্রশ্ন ঘুরছে। তাতে অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞ, ক্রিকেট পণ্ডিতদের সায় আছে। তাঁদের সঙ্গে সুর মেলালেন সঞ্জয় মঞ্জরেকর। জানান, বৈভব আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি। তবে এই মুহূর্তে শুধুমাত্র টি-২০ ক্রিকেটের জন্য। আইপিএলের পারফরম্যান্সের উদাহরণ টানেন তিনি। যেখানে যশপ্রীত বুমরাসহ সেরা বোলারদের বিরুদ্ধে রান পান বৈভব। তবে পাশাপাশি ১৫ বছরের বিস্ময় বালকের দুর্বল জায়গাগুলোও তুলে ধরেন। 

গতবছর অভিষেক আইপিএলে শতরান করে বিশ্বের নজরে আসেন সূর্যবংশী। ঘরোয়া ক্রিকেট এবং অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে পারফরম্যান্স অব্যাহত রাখেন। বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ১৭৫ রান করেন। চলতি আইপিএলে ১০ ম্যাচে ৪০৪ রান করেন। স্ট্রাইক রেট ২৩৭.৬৪। 

আইপিএল শেষ হলেই আয়ারল্যান্ড সিরিজ রয়েছে। সেখানে কি বৈভব সুযোগ পাবেন? এই প্রশ্নে জেরবার বোর্ডের নির্বাচকরা। মঞ্জরেকর মনে করেন, এই সিরিজে সুযোগ পাওয়ার দাবিদার সূর্যবংশী। --- আজকাল

মঞ্জরেকর বলেন, 'আইপিএল এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ওর পারফরম্যান্স অনুযায়ী ভারতের টি-২০ দলে সুযোগ পাওয়া উচিত। এইভাবে প্রত্যেক ম্যাচে যখন খেলছে, ধরে নিতে হবে ও তৈরি।' ভারতীয় দলে সুযোগ পেলেও প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন হবে, মনে করছেন ভারতের প্রাক্তনী। কারণ ওপেনিংয়ে প্রবল লড়াই রয়েছে। দাবিদারদের মধ্যে আছেন শুভমন গিল এবং যশস্বী জয়েসওয়ালও। 

বৈভবকে জাতীয় দলে দেখতে চাইলেও ভারতের প্রাক্তনী মনে করেন, কেরিয়ার দীর্ঘস্থায়ী করতে চাইলে টেকনিকে কিছু পরিবর্তন আনতে হবে। মঞ্জরেকর বলেন, গত কয়েক বছরের ধারাবাহিক ব্যাটারদের কথা ধরলে, লেগ সাইডে থেকে মিডল স্ট্যাম্পের দিকে হিট করে বৈভব। 

টেস্টে বলের কাছে যেতে হবে। বল থেকে দূরে থেকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকাতে ২০ রান পাবে না। যদি জনপ্রিয় এবং ধনী হওয়া লক্ষ্য থাকে, তাহলে টি-২০ ক্রিকেট খেলো। যদি বিশেষজ্ঞদের থেকে সম্মান পেতে হয়, তাহলে বলের লাইনের কাছাকাছি যেতে হবে।' বৈভবকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ভারতের প্রাক্তনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়