শিরোনাম
◈ বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, কী কী শর্ত পূরণ জরুরি ◈ ৬৪৬ কোটি টাকার প্রকল্পে অগ্রগতি মাত্র ১৬ শতাংশ, দুই বছরেও শুরু হয়নি সিলেটের দুই গ্যাসকূপ খনন ◈ বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ টঙ্গীতে শিশু নির্যাতন: দেশ ছাড়ার কথা জানালেন শিশুটির বাবা রুমি ◈ স্পেনের বাজারে রপ্তানি বাড়াতে বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণে জোর ◈ ট্রাম্পের অভিবাসন নীতিতে ৫ বড় পরিবর্তন, সীমান্ত বন্ধ ও গণবহিষ্কারে জোর ◈ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ ◈ বাংলাদেশে হামের পর ডিফথেরিয়া, হুপিং কাশি ও পোলিওর ঝুঁকি, টিকাদান ব্যবস্থার দুর্বলতা নিয়ে সতর্কতা ◈ পাখিরা আসছে, ইচ্ছেমতো খাচ্ছে, দোকানদার বলছেন—‘খাক, ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন’ (ভিডিও) ◈ আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

প্রকাশিত : ১০ জুন, ২০২৪, ০৪:০০ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ২৪ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার ৪

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর: [২] দুইটি পৃথক অভিযানে ফরিদপুরের ভাঙ্গায় ২৮ কেজি গাঁজা ও ৫ হাজার ২৬৪ পিস ইয়াবাসহ মোট ০৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ-সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। সোমবার (১০ জুন) দুপুরে গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য নিশ্চিত করে।

[৩] গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট জেলার মোঃ ইব্রাহিম শেখ (৩২), শেখ হৃদয় হাসান (২৪) ও মোঃ হেলাল উদ্দিন (২১), এরা সকলে গাঁজাসহ গ্রেপ্তার এবং চট্টগ্রাম জেলার মোঃ আব্দুর রহিম (৬৫), তিনি ইয়াবাসহ গ্রেপ্তার।

[৪] র‍্যাব জানায়, ১০ জুন সকাল আনুমানিক ০৭ টা ৪০ এর দিকে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম হতে আগত মালবাহী কাভার্ড ভ্যানে করে পলিপ্রোপিলিন (পাস্টিকের কাঁচামাল) এর আড়ালে মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুরের দিকে আসছে।  

[৫] গাড়িটি ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজা এলাকায় পৌঁছালে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল গাড়িটি থামিয়ে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তাদের কাভার্ড ভ্যানে মাদকদ্রব্য (গাঁজা) আছে। পরবর্তীতে উক্ত গাড়িতে তল্লাশী চালিয়ে আসামীদের দেখানো মতে আনুমানিক ৮ লক্ষ ৪০ চল্লিশ হাজার টাকা মূল্যমানের ২৮  কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
 
[৬] এ সময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি কাভার্ড ভ্যান জব্দ এবং ০৩টি মোবাইল ফোন ও নগদ- ৯, হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

[৭] এছাড়াও আরেকটি অভিযানে গতকাল রবিবার(০৯ জুন) সকালে আনুমানিক দুপুর ১২টা ৪০ এর দিকে র‌্যাবের উক্ত আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন মাদক ব্যবসায়ী ঢাকা হতে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাসে মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা মোড় হয়ে মাদারীপুরের দিকে যাচ্ছে। 

[৮] উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর ওই আভিযানিক দলটি জেলার ভাঙ্গা থানাধীন টোলপ্লাজা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকা হতে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে আনুমানিক ১৫ লক্ষ ৭৯ হাজার ২০০  টাকা মূল্যমানের ৫ হাজার ২৬৪  পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম (৬৫), নামে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। 
     
[৯] র‍্যাব ১০ ফরিদপুর সিপিসি-৩ এর লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যাক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, মাদারীপুরসহ আশেপাশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিল। এছাড়া গ্রেপ্তারকৃত মোঃ আব্দুর রহিমের নামে রংপুরের কোতয়ালী ও চট্টগ্রামের পটিয়া থানায় মাদক মামলাসহ ০২টি মামলা রয়েছে বলে জানা যায়। 

[১০] তিনি আরো জানায়, গ্রেপ্তারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ