শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:০৭ বিকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউবি’তে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

এ এইচ সবুজ, গাজীপুর: [২] বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত অমর একুশে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাউবি ল্যাবরেটরি স্কুল ও স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

[৩] গত বুধবার (২১ ফেব্রুয়ারি) বাউবির গাজীপুরস্থ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। 

[৪] বিজয়ীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম আলামিন, দ্বিতীয় নাজমুস ফিয়াদ, তৃতীয় পুরস্কার পেয়েছে ফাইজা বিনতে আলম ও খ গ্রুপে প্রথম মুবাশ্বিরা জান্নাত, দ্বিতীয় অহনা ইসলাম, তৃতীয় পুরস্কার পেয়েছে ইসরাত জাহান মিষ্টি এবং রচনা প্রতিযোগিতায় প্রথম নুসরাত জাহান দিশা, দ্বিতীয় জান্নাতুল ফেরদৌস মিম ও তৃতীয় পুরস্কার পেয়েছে মায়মুনা আক্তার আখি। 

[৫] বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কে এম রেজানুর রহমান ও সাধারণ সম্পাদক ড. মো. শহীদুর রহমান। এ সময় অধ্যাপক ড. মোহসীন উদ্দীন, অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশিদ, ড. এম আব্দুল হামিদ, মোঃ আব্দুস সাত্তার, মো: মশিউর রহমানসহ শিক্ষক সমিতির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়