শিরোনাম
◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও)

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬, ১১:৩৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার সুমন। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 আগে থেকেই গুঞ্জন ছিল, জাতীয় দলের প্রধান নির্বাচক হতে পারেন বাশার। সাবেক এ ক্রিকেটার নিজেও জানিয়েছিলেন ইচ্ছার কথা। সেই অনুযায়ী বিসিবিতে ভাইভাও দিয়েছিলেন তিনি। এবার বিসিবি জানালো আনুষ্ঠানিকভাবে।

এর আগেও নির্বাচক হিসেবে কাজ করেছেন বাশার। তবে এবারই প্রথম পালন করবেন প্রধানের দায়িত্ব। 

গুঞ্জন সত্যি করে সহকারী নির্বাচকের দায়িত্ব পেয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। আগে থেকেই আছেন হাসিবুল হোসেন শান্ত। তিনজনই কাজ করবেন বাশারের সহযোগী হিসেবে। 

এদিকে বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। এতোদিন মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি। তার জায়গায় মিডিয়া কমিটির চেয়ারম্যান হয়েছেন মোখসেদুল কামাল বাবু।

  • সর্বশেষ