শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:০০ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ‌্যান চা‌লি‌য়ে বিএ পাশ কর‌লেন হায়দার আলী

ম‌শিউর রহমান, না‌জিরপুর: [২] পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে ভ‌্যান চা‌লি‌য়ে বিএ পাশ করেছেন মো. হায়দার আলী (৪৫) না‌মে এক ব‌্যক্তি। তি‌নি পেশায় একজন ভ‌্যান চালক। 

[৩] হায়দার আলী উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামের মৃত কাঞ্চন খানের ছেলে। তিনি ১৯৯৪ সালে মাধ্যমিক পাস করেন। সংসা‌রের অভাব অনট‌নের কার‌নে বাধ‌্য হ‌য়ে শিক্ষাজীব‌নের ইতি টান‌তে হয় তার। পরবর্তী‌তে বাংলা‌দেশ উন্মুক্ত বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে ভ‌র্তি হন তি‌নি। পরিবারের দায়িত্ব, স্ত্রী-সন্তানদের প্রতি কর্তব্য পালন ক‌রার প‌রেও ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ ক‌রেন এবং ২০২৪ সালে বিএ পাশ করেন। এবার তার স্বপ্ন স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। কিছুই বাঁধা হতে পারেনি তাকে শিক্ষা অর্জনের পথে। ভ্যান চালানোর পাশাপাশি লেখাপড়া শেখার অদম্য আগ্রহের কারণে রাতে পরিবারের সকলে ঘুমিয়ে পড়লে এবং মাঝেমধ্যে দিনের অবসরে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। ইংরেজিতে তার বেজায় দখল এবং আগ্রহ। ব্যক্তিগত জীবনে হায়দার আলী চার সন্তানের জনক।

[৪] তিনি জানান, ভ্যান চালিয়ে প্রতিদিন গড়ে ৩শ থেকে ৪শ টাকা আয় হয়। পৈতৃক সম্পত্তির মধ্যে তার একটি টিনের ঘর এবং মাত্র ৬ শতাংশ জমি আছে।

[৫] হায়দার আলী দৃঢ়তার সাথে আরও বলেন, যত বছরই লাগুক আমি এম এ পাস করবই। এটা আমার স্বপ্ন। যদি সরকা‌রি কোন সহ‌যোগী পাই তাহ‌লে আমার প‌ক্ষে এম এ পাশ করা সহজ হত। চাকরি প্রাপ্তির জন্য না, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার বাসনা থেকে এ শিক্ষা অর্জন ক‌রেছি। তারপ‌রেও য‌দি এক‌টি চাক‌রি পেতাম প‌রিবার প‌রিজন নি‌য়ে সু‌খে দিন কাটা‌তে পারতাম। 

[৬] শেখমাটিয়া ইউনিয়নের চেয়ারম‌্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু বলেন, এখান থেকে বুঝা যায় যদি মানুষের ইচ্ছা শক্তি ও পরিশ্রম করার মানসিকতা থাকে তবে সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়। এটি আমাদের জন্য আনন্দদায়ক বিষয়ক। যদি কখনো তার প্রয়োজন হয় সহযোগিতার তবে আমি তার পা‌শে দাড়াব। তার এ সাফল্যে দেখে অনেকেই শিক্ষা অর্জনের মাধ্যমে স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হবে।

[৭] এ‌ বিষ‌য়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী জানান, সমাজ‌সেবায় এক‌টি শিক্ষাবৃ‌ত্তি থা‌কে, য‌দি সে আবেদন ক‌রেন তাহ‌লে আমি চেষ্টা ক‌রে দি‌তে পারব। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়