শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:২০ বিকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে শাহেদকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম): প্রিয় নবী কে অবমাননাকারী শাহেদ বিন কাসেমের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এক মানববন্ধন অনুষ্টিত হয়। বৃহস্পতিবার সকালে বাঁশখালী কওমী মাদরাসা সংস্থার উদ্যোগে আয়োজিত বাঁশখালী উপজেলা পরিষদ গেইটে এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়। 

এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বাঁশখালী কওমী মাদরাসা সংস্থার সভাপতি মাওলানা শাহ ফিরোজ আহমদ মসরুর। দারুল কারীম মাদরাসার পরিচালক মাওলানা শফকত হোসাইন চাটগামীর পরিচালনায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন, পুকুরিয়া মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ নুর আহমদ, বাঁশখালী ওলামা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলামসহ প্রমূখ।

এসময় বক্তারা অবিলম্বে সোশ্যাল মিডিয়ায় প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা:) কে কটুক্তি ও ইসলাম ধর্মের অবমাননাকারী শাহেদ বিন কাসেমকে গ্রেপ্তার ও তার কঠোর শাস্তির দাবী জানান। একই সাথে দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে ধর্মপ্রাণ মানুষকে উস্কে দিতে যারা এই ঘটনায় ইন্ধন দিয়েছে তাদেরও আইনের আওতায় আনতে দাবি জানিয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়