শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার নতুন শুল্ক: বাংলাদেশের জন্য এর অর্থ কী? ◈ টানা তিন মাসের ধস কাটিয়ে ঘুরে দাঁড়াল সঞ্চয়পত্রের বাজার ◈ ক্ষুদ্র ব্যবসায়ীদের সুখবর: এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি ◈ মুভি থেকে শপিং, ঘণ্টা হিসেবে মিলছে ‘বয়ফ্রেন্ড’ ভাড়া! একাকীত্ব ঘিরে গড়ে উঠছে নতুন ব্যবসা ◈ মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি নতুন পে-স্কেল, কার বেতন কত বাড়ছে ◈ কাউন্সিলর একরামুল হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ◈ ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়: অভিনেত্রী জয়া ◈ তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার, প্রজ্ঞাপন জারি ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীকে দফায় দফায় পেটালেন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা (ভিডিও)

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী যুবলীগের অফিসে ও রাস্তায় বোমা বিস্ফোরণের অভিযোগ

বোমা বিস্ফোরণ

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর ডেমরায় আওয়ামী যুবলীগের অফিসে ও রাস্তায় পৃথকভাবে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামল  বিএনপির ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গত সোমবার (৫ ডিসেম্বর) রাতে গ্রেফতার হওয়া ৮ জনকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ।

সোমবার দিনগত রাতে ডেমরার বিভিন্ন এলাকা ও বাড়ী বাড়ী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রেজাউল করিম ভূঁইয়া (৬০), রফিক আহম্মেদ (৫২), আরিফ মোল্লা (২৮), মো. রাজু (৩০), ফয়জুল্লাহ কামাল (৫২), মো. ফাহিম (২৫), মো. মোজাম্মেল হক (৫৫), মো. জুয়েল (২৯)।

এর আগে রোববার (গত ৪ ডিসেম্বর) রাতে গ্রেফতার হওয়া ৮ জনকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।  তারা হলেন, খোকন খন্দকার (৪৫), আলম ভূঁইয়া (৩৮), মো. সামসুল হক (৪০), কাজী আব্দুল জলিল মিয়া (৪৫) একেএম ফিরোজ শিকদার (৪৫), মো. কাউসার মিয়া (৩৬), মো. কুতুব উদ্দিন ভূঁইয়া (৫০) ও মো. আবু কালাম (৩২)। এদিকে গত ৩০ নভেম্বর মো. রাজিব খাঁন (৩২) ও মো. নুরুল আমিন পায়েলকে (৩৩) নামে ২ জনকে আদালতে পাঠিয়েছে ডেমরা থানা পুলিশ।  

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতামর্কীরা। তাদের বিরুদ্ধে পূর্বের ভৌতিক মামলাসহ বর্তমান বানোয়াট দুই মামলায় এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে বলে এখানকার অধিকাংশ নেতাকর্মীরা এখন বাড়ী ছাড়া।

অগামী ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করেই তাদের বিরুদ্ধে এমন প্রশাসনিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। আর এসব করে গণতান্ত্রীক নিয়ম ও নীতিমালাকে গলাটিপে হত্যা করা হচ্ছে বলেও তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দায়ের করা দুই মামলায় অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে।    

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়