শিরোনাম
◈ রাস্তায় কোরবানির পশুর বর্জ্য থাকায় দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী, নইলে ‘ব্যবস্থা’ ◈ নদী বাঁচাতে শত শত বাঁধ ভাঙছে ইউরোপ, ফিরছে স্যামন মাছ ও জীববৈচিত্র্য ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ◈ বাংলাদেশের জেএফ-১৭ পরিকল্পনায় নড়েচড়ে বসেছে ভারত, বাড়ছে পূর্ব সীমান্তের কৌশলগত উদ্বেগ ◈ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৩২ ◈ কুরবানির বর্জ্য অপসারণ দেখতে রাজধানীর সড়কে নিজেই গাড়ি চালিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী ◈ পাকিস্তান-চীন ঘনিষ্ঠতায় নতুন ভারসাম্যের পথে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ◈ নেপাল হয়ে কৈলাস যাত্রায় ভারতীয় তীর্থযাত্রী সীমিত করল চীন, পর্যটক বাড়ার আশা অপারেটরদের ◈ এক‌টি চু‌ক্তি‌তে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হ‌লেও বাকি ট্রাম্পের অনুমোদন

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২২, ১১:৫৭ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২২, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের বংশিপুর গ্রামে পটকা মাছ খেয়ে বিষক্রিয়ায় একজনের মৃত্যু হয়েছে। ওই পরিবারের আরও পাঁচ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় পরিবার প্রধান মতিউর রহমানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তিনি মারা যান।পরিবারের অপর চারজন বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মতিউর রহমান (৫২) শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে।

অসুস্থরা হলেন- মতিউর রহমানের স্ত্রী মমতাজ বেগম (৪৫), ছেলে সাগর হোসেন (২৫), সাগরের স্ত্রী সিলমি বেগম (২২) ও তাদের ছেলে মাহির হোসেন (৪)।

মতিউর রহমানের মামাতো ভাই আব্দুল হান্নান জানান, দুপুরের খাবারে পটকা মাছ দিয়ে আহার সেরেছিলেন মতিউর রহমানের পরিবারের সদস্যরা। খাবার খাওয়ার পরপরই তারা বিষক্রিয়ায় আক্রান্ত হন। পরে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি দে বলেন, ‌‘বিকেলে দিকে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থার অবনতি হলে মতিউর রহমানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে কুলিয়া এলাকায় তিনি মারা যান। পরিবারের বাকি চারজন সদস্যও আশঙ্কামুক্ত নন। তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, রোগীদের পুরো শরীর ঝিমঝিম করাসহ খিঁচুনি ও বমি হচ্ছিল।

ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম শোকর আলী বলেন, পটকা মাছ খেয়ে মতিউর রহমানের মৃত্যু হয়েছে। তার পরিবারের আরও পাঁচ সদস্য গুরুতর অসুস্থ বলে শুনেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়