শিরোনাম
◈ ২১ নভেম্বর থেকে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৮:২১ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে মাদক ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

মোস্তাক আহমেদ মনির, ​সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার বাউশী ঋষিপাড়া গ্রামে মাদক ব্যবসার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সকালে পৌর এলাকার বাউশী ঋষি পাড়া সংলগ্ন বাউশী-কেন্দুয়া প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

​মানববন্ধনে ‘মাদক নির্মূল সমাজ চাই’, ‘মাদককে না বলুন’ ও ‘শান্তিতে থাকতে চাই’ স্লোগান বিক্ষোভ মিছিল করেন স্থানীয় ঋষি পাড়া গ্রামের মানুষেরা। মিছিল শেষে তারা বাউশী-কেন্দুয়া প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধনে অভিযোগ করা হয়, বাউশী ঋষিপাড়ায় দীর্ঘদিন ধরে ৩/৪টি পরিবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন বয়সের ছেলেদের কাছে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। ফলে যুব সমাজ প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে। রাস্তায় স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা চলাচল করতে পারে না মাদকসেবিদের জ্বালায়। কয়েকটি পরিবারের জন্য পুরো পাড়ার নাম নষ্ট হচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও তারা উপস্থিত হয়নি। এর প্রতিবাদে বাউশী ঋষিপাড়া ও সচেতন এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করেন তারা। 

​মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বাউশী ঋষিপাড়া গ্রামের সভাপতি শ্রী লক্ষী ঋষি, নির্মল ঋষি, কমল ঋষি, ললিতা রানী, রবি ঋষি, ননি দাস গোপাল, ঝর্না রানী, শ্যামল, আকাশ, বুদু, চন্দন, বিকাশ ও নিতাই। এসময় তারা এলাকায় মাদক বিক্রি ও সেবন বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

  • সর্বশেষ