শিরোনাম
◈ ২১ নভেম্বর থেকে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদক মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানামুলে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মতিউর রহমান (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার (১৮ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মতিউর রহমান উপজেলার নসরৎপুর ইউপির দেওধর গ্রামের ফজলুল হকের ছেলে।

পুলিশ জানায়, বিগত ২০২০ সালে গ্রেপ্তারকৃত মতিউর রহমানের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি মাদক মামলা হয়। উল্লেখিত মামলায় তার বিরুদ্ধে বগুড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্প্রতি এক বছর ৬মাস সশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা অর্থদন্ড এবং আরো ২০দিনের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদাণ করেন। এদিকে থানার উপ-পরিদর্শক রফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামী মতিউর রহমানকে গত বুধবার দিবাগত রাত ১২টায় নিজ বাড়ি উপজেলার নসরৎপুর ইউপির দেওধর গ্রাম থেকে গ্রেফতার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতের পলাতক আসামী মতিউর রহমানকে আদালতে প্রেরণ হয়েছে।

  • সর্বশেষ