শিরোনাম
◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ ◈ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি টিউলিপের, দাবি ‘হয়রানিমূলক মামলার’ শিকার

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে ফ্ল্যাটবাসায় ষাটোর্ধ্ব নারীকে গলা কেটে হত্যা

​মিজান লিটন : চাঁদপুর শহরের জোড় পুকুর পাড় সংলগ্ন এলাকায় নিজ ফ্ল্যাট বাসায় ষাটোর্ধ্ব এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে শহরের জোড় পুকুরপাড় এলাকার 'নাজিরা কমপ্লেক্স' নামক ভবনের একটি ফ্ল্যাটে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বৃদ্ধার নাতি বাধন নানীর খোঁজ নিতে ফোন করে। দীর্ঘক্ষণ ফোন না ধরায় বিষয়টি দারোয়ানকে অবগত করে,দারোয়ান পরে দ্রুত ঘটনাস্থলে গেয়ে দেখে যে ফ্লাটের দরজা লক খোলা। তখন তিনি ভিতরে গিয়ে রক্তাক্ত দেহ দেখতে পেয়ে তাৎক্ষণ বাড়ির মালিককে বিষয়টি জানায়।ফ্লাটের মালিক তখন বিষয়টি পুলিশকে জানালে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং এলাকাটি ঘিরে ফেলে।

​খবর পাওয়ার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসে।এবং হত্যাকাণ্ডের আলামত সংগ্রহের কাজ শুরু করে।জনাযায় মৃত ব্যক্তির নাম লুৎফুন নাহার (৬০) তিনি চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া ইউনিয়নের ঢালিরঘাট এলাকার নাজির খান বাড়ীর মৃতঃজয়নাল আবেদিন খানের স্ত্রী। তার ৫ মেয়ে ১ ছেলে। ছেলে জাপান প্রবাসী। এই বৃদ্ধা বাসায় একা থাকতো।

তবে কী কারণে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ