শিরোনাম
◈ ফারাক্কার ভয়াবহ প্রভাব: পদ্মায় পানিপ্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদ-নদী ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে ১৬ দিন ধরে বন্ধ রয়েছে উত্তরবঙ্গের সব রুটের বাস চলাচল

ঠাকুরগাঁও প্রতিনিধি : আন্তজেলা বাস মালিক সমিতির কোন্দলের কারনে ঠাকুরগাঁও এর সাথে ১৬ দিন ধরে বন্ধ রয়েছে উত্তরবঙ্গের প্রায় সবগুলি জেলার বাস চলাচল। এতে একদিকে যেমন চরম দূর্ভোগে পরেছে সাধারণ যাত্রীরা অন্যদিকে মানবেতর জীবন যাপন করছে মটর শ্রমিকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস, স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে দ্রুতই নিরসন করা হবে এ সমস্যার।

ঠাকুরগাঁও বাস টার্মিনাল এলাকায় গেলে দেখা যাবে টার্মিনালে সারিবদ্ধভাবে পড়ে রয়েছে বিভিন্ন জেলাগামী মেইল ও লোকাল বাস। ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় দিনাজপুর ও রংপুর রুটে প্রতিদিনি চলাচল করতো এসব বাস। আগে যাত্রীরা টার্মিনাল এলাকা থেকেই বাসে চড়ে দূরপাল্লায় গমন করলেও এখন আর তা সম্ভব হচ্ছেনা। অটোরিক্সা বা ভ্যানে চড়ে তাদের অন্তত ১৫ কিলো দূরে গিয়ে উঠতে হচ্ছে বাসে। এতে করে প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা।

ঠাকুরগাঁও মটর মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়নের তথ্যমতে, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় দিনাজপুর ও রংপুর রুটে প্রতিদিনি চলাচল করে সাদা হলুদ ও সবুজ পতাকাধারী ৩৫ টি মেইল বাস। এছাড়াও লোকাল বাস চলাচল করে ৩০টি। রংপুর মটর মালিক সমিতি আরো ৭ টি বাস এতে সংযোজন করতে চাইলে তাতে ৪ টির অনুমতি দিলেও বাকি গুলির ব্যাপারে আপত্তি জানায় ঠাকুরগাঁও মটর মালিক সমিতি। আর তাতেই শুরু হয় এ কোন্দল। পরবর্তীতে তা বাড়লে রুপ নেয় সড়ক অবরোধের মত কর্মসূচীতে।

সুজন নামের ভুক্তভোগী যাত্রী জানান, আমাকে ব্যবসায়ীক কাজে প্রতিদিনই যেতে হয় দিনাজপুর ও রংপুর। কিন্তু গত ১৬ দিন ধরে আমাকে এভাবে ছুটে ছুটে বাস ধরে যাতায়াত করতে হচ্ছে। আমার সময় আর টাকা দুটোই নষ্ট হচ্ছে। তার চেয়েওে বেশি হলো অনেক কষ্ট করতে হচ্ছে প্রতিদিনই।

Advertisement

মর্জিনা আখতার নামের আরেক যাত্রী জানান, আমার মেয়েকে নিয়ে চোখের চিকিৎসার জন্য দিনাজপুর চক্ষু হাসপাতালে গিয়েছিলাম। আমি এসেছি পঞ্চগড় থেকে । যাবার সময় ট্রেনে গিয়েছিলাম। এখন ফিরছি ভেঙ্গে ভেঙ্গে। অসুস্থ্য মেয়েটাকে নিয়ে এভাবে ভালোই বিপদে পড়তে হলো।

জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি দানেশ আলী জানান, আমাদের জেলার গাড়ি অন্য জেলায় ঢুকতে না দিলে আমরাও তাদেরটা ঢুকতে দেবোনা। ছোট জেলা বলেই বারবার আমাদের ওপর এধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে। আমার শ্রমিকরা কষ্ট পাচ্ছে। তারা ১৬ দিন যাবত মানবেতর জীবন যাপন করছে। দ্রুত তাদের কষ্ট লাঘব করতে হবে ।

জেলা মটর মালিক সমিতির সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌ: জানান, স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।

আন্তজেলা মটর মালিক সমিতির এ কোন্দলে বেশি বিপাকে পরেছে নারী শিশু কর্মজীবী ও অসুস্থ্য যাত্রীরা। তাই গত ১৬ দিন ধরে চলা এ বাস অবরোধের ঘটনায় ক্ষতিগ্রস্থ যাত্রী ও শ্রমিকদের দূর্দশার কথা চিন্তা করে দ্রুত সমাধানে আসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সবার।

  • সর্বশেষ