শিরোনাম
◈ ফারাক্কার ভয়াবহ প্রভাব: পদ্মায় পানিপ্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদ-নদী ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে আহত স্ত্রী হাতির পাশে পুরুষ হাতি, চিকিৎসা দিতে বনে বনে খুঁজছে বন বিভাগ

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে অসুস্থ সঙ্গীকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যাচ্ছে না একটি বন্য পুরুষ হাতি। স্ত্রী হাতিটির পেছনের ডান পায়ে গভীর ক্ষত। যন্ত্রণায় ঠিকমতো হাঁটতেও পারছে না। তবুও আহত সঙ্গীকে আগলে রেখে তার পাশেই অবস্থান করছে পুরুষ হাতিটি। হাতি দুটির এমন দৃশ্য স্থানীয় বাসিন্দাদের আবেগাপ্লুত করেছে। এদিকে আহত হাতিটিকে খুঁজে বের করে চিকিৎসা দিতে পাহাড়ে পাহাড়ে অভিযান চালাচ্ছেন বন্যপ্রাণী চিকিৎসক ও বন বিভাগের কর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে টেকনাফের বাহারছড়া পাহাড় থেকে হাতি দুটি লোকালয়ে নেমে আসে। গত কয়েক দিন ধরে বাহারছড়ার জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় হাতি দুটিকে ঘোরাফেরা করতে দেখেছেন স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রী হাতিটির পেছনের ডান পায়ের চামড়া উঠে গিয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। গুরুতর আঘাতের কারণে হাতিটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। স্ত্রী হাতিটি হাঁটতে গিয়ে থেমে গেলে পুরুষ হাতিটিকেও তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আহত সঙ্গীকে একা ফেলে কোথাও যাচ্ছে না পুরুষ হাতিটি।

স্থানীয়দের ধারণা, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী, অপহরণকারী কিংবা মানবপাচারকারীদের গুলিতে স্ত্রী হাতিটি আহত হয়ে থাকতে পারে। তবে হাতিটির আঘাতের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

এদিকে আহত হাতিটির সন্ধান ও চিকিৎসা নিশ্চিত করতে মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর থেকে মাঠে নেমেছে বন বিভাগ। বন্যপ্রাণী চিকিৎসকসহ বন বিভাগের প্রায় ৩০ জন কর্মী চারটি দলে বিভক্ত হয়ে পাহাড়ি বনাঞ্চলে হাতিটির সন্ধান চালাচ্ছেন। এ অভিযানে বন বিভাগের সদস্যদের পাশাপাশি হাতি সুরক্ষা দলের সদস্য ও স্থানীয় সচেতন নাগরিকেরাও সহযোগিতা করছেন।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তরিকুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে আহত হাতির খবর পাওয়ার পরপরই বিষয়টি বন্যপ্রাণী বিভাগকে জানানো হয়। একই সঙ্গে বন্যপ্রাণী চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। ওই দলের সদস্যরা স্ত্রী হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান।

তিনি বলেন, ‘আমাদের এখন প্রধান কাজ আহত হাতিটিকে খুঁজে বের করা। বন্যপ্রাণী চিকিৎসক, বন বিভাগের সদস্য, হাতি সুরক্ষা দলের সদস্য এবং স্থানীয় সচেতন নাগরিকদের নিয়ে চারটি দলে বিভক্ত হয়ে হাতিটির সন্ধান চালানো হচ্ছে। হাতিটির অবস্থান শনাক্ত করা গেলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।’

বিভাগীয় বন কর্মকর্তা আরও জানান, আহত হাতিটির সন্ধান পেতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ হাতিটিকে দেখতে পেলে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, ‘আহত হাতিটির কাছে গিয়ে কেউ যেন বিরক্ত না করেন কিংবা আক্রমণের চেষ্টা না করেন, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে। হাতির বিষয়ে স্থানীয় বাসিন্দারা এখন আগের তুলনায় অনেক বেশি সচেতন।’

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত চিকিৎসা দেওয়া না হলে স্ত্রী হাতিটির শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। তাই আহত হাতিটিকে দ্রুত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

অন্যদিকে আহত সঙ্গীর প্রতি পুরুষ হাতিটির এমন মমত্ববোধ স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যন্ত্রণাকাতর স্ত্রী হাতিটির পাশে পুরুষ হাতিটির সার্বক্ষণিক অবস্থান যেন বন্যপ্রাণীর পারস্পরিক নির্ভরতা ও সঙ্গীর প্রতি গভীর টানের এক অনন্য দৃশ্য।

স্থানীয়দের এখন একটাই প্রত্যাশা—দ্রুত খুঁজে বের করে চিকিৎসা দেওয়া হোক আহত স্ত্রী হাতিটিকে। সুস্থ হয়ে আবারও সঙ্গীকে নিয়ে নিরাপদে পাহাড়ি বনে ফিরে যাক হাতি দুটি।

  • সর্বশেষ