শিরোনাম
◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ◈ ভারতের আকাশসীমায় চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ, সিকিমে ২০ মিনিট অবস্থান: নেপথ্যে কী? ◈ জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক, আবেদন করা যাবে ঘরে বসেই ◈ চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি কার্যালয় চালু, বাড়বে চীনা বিনিয়োগ ◈ বর্জ্য ব্যবসায় বিল গেটসের হাজার কোটি ডলারের মুনাফা, অথচ ল্যান্ডফিল থেকে ছড়াচ্ছে বিপুল মিথেন দূষণ

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:১৩ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে আহত কিশোরের পাশে মেয়র প্রার্থী সেলিম

আজিজুল হক, বেনাপোল : যশোরের বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামে ট্রাকের চাপায় গুরুতর আহত কিশোর মোশারফের পাশে দাঁড়িয়েছেন আলোকিত নারী সংগঠনের সভাপতি ও মেয়র প্রার্থী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাফিজ্জোহা সেলিম। তিনি আহত কিশোরের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।

এ সময় তিনি কিশোরের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

আলোকিত নারী সংগঠনের দপ্তর সম্পাদক আজিজুল হক জানান, কিছুদিন আগে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভবারবেড় গ্রামের রবিউলের ছেলে মোশারফ। এ সময় ট্রাকের চাপায় তার একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার যথাযথ চিকিৎসা ব্যাহত হচ্ছিল।

বিষয়টি জানতে পেরে মোস্তাফিজ্জোহা সেলিম তার শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহত কিশোরকে দেখতে যান এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

Advertisement

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইস্তেহাক আহম্মেদ শাওন, যুবদল নেতা উজ্জ্বল হোসেন ও শামসুজ্জামান শামি।

তারা আহত মোশারফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন।

মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, "সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।

এ সময় পৌর যুবদলের নেতারা বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থেকে মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মানবিক কাজে অংশ নিতে পেরে তারা নিজেদের গর্বিত মনে করেন।

  • সর্বশেষ