শিরোনাম
◈ সাজেকে অস্থিরতার নেপথ্যে কী, সংকট কাটছে না কেন? ◈ ভারত থেকে আমদানি করা চালে ক্যানসারের ঝুঁকিপূর্ণ উপাদান শনাক্ত, ৯৫০০ টন বিতরণ স্থগিত ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরে কী কী পেল বাংলাদেশ? ◈ রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী আটক ◈ নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই বাজারে হাজার টন ইলিশ, দাম কত? ◈ ঢাকার যানজট নিরসনে ২৫৮ কিলোমিটার সাবওয়ে ও ৮৮ কিলোমিটার রিং রোড নির্মাণের পরিকল্পনা ◈ মানুষের শরীরে এআই দিয়ে তৈরি ভাইরাস প্রয়োগের দাবি বিজ্ঞানীদের, নেই গবেষণাপত্রে প্রমাণ ◈ ‌নিউইয়‌র্কে সরকারি অর্থ লোপাটের অভিযোগ, বিপুল সম্পদের মালিক একশ্রেণির প্রবাসী বাংলাদেশির দরজায় এফ‌বিআই  ◈ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সাইবার হামলায় উত্তর কোরিয়ার হ্যাকারদের সন্দেহ ◈ যে কারণে শনিবার ৯ থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি জেলায়

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:৩২ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৬, ১০:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুক ভেঙে চলন্ত ট্রেনের ৮ বগি বিচ্ছিন্ন

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

শুক্রবার (৩০ অক্টোবর ) বেলা সাড়ে ৩টার দিকে কাওরাইদ এবং মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি ঘটে। পরে  মেরামতের পর সাড়ে ৪টার দিকে ট্রেনটি পুনরায় ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ রেলওয়ে স্টেশন এবং মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী  এলাকায় অতিক্রম করার সময় ইঞ্জিনসহ ক, গ, ঘ বগি থেকে ‘খ’ পাওয়ার কার এবং ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড (মোট ৮টি) বগি হুক ভেঙে বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনটি ইঞ্জিনসহ ক, গ, ঘ তিনটি বগি নিয়ে প্রায় দুই কিলোমিটার চলে যায়। এই ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো। বর্তমানে রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

  • সর্বশেষ