শিরোনাম
◈ ঢাকাসহ সারা দেশকে টোকিওর মতো পরিচ্ছন্ন গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জাতিসংঘে কিউবা-যুক্তরাষ্ট্রের উত্তপ্ত বাক্যবিনিময়, অধিবেশন স্থগিত করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ◈ মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সাড়া নেই ভারতের ◈ বাংলাদেশ-নেপালের পর ইউরোপজুড়ে জেন-জি আন্দোলন, ভবিষ্যৎ ও স্বপ্ন হারানোর ক্ষোভে রাজপথে তরুণেরা ◈ এবার এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল! ◈ অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সেশেলসকে হারালো বাংলাদেশ ◈ এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয় ◈ সেঞ্চুরির দুয়ারে সাদমান, দাপুটে দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ ◈ আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ তরুণ ফুটবলার ইয়ামাল ব্যালন ডি’অর ও ব্যক্তিগত ট্রফি অনেক জিতবে

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৬, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ রাতে মাছ শিকারে নামবে ভোলার তিন লক্ষ জেলে 

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলায় ইলিশ প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার রাত থেকে নদীতে মাছ শিকারে নামবে জেলার প্রায় তিন লক্ষ জেলে। আবারও সরগরম হয়ে উঠবে শতাধিক মাছ ঘাট। জেলে পল্লীতে বইছে আনন্দের জোয়ার। গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ভোলা জেলার মেঘনা, তেতুলিয়া, কালাবাদর, বেতুয়া, বুড়াগৌরাঙ্গা আর ইলিশা নদীর মোট ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশ ধরা নিষেধাজ্ঞা থাকার পর এরই মধ্যে মাছ ধরার প্রস্তুতি নিয়েছেন জেলার প্রায় ৩ লাখ জেলে। মাছ শিকারের জন্য জাল, নৌকা ও ট্রলারসহ বিভিন্ন উপকরণ প্রস্তুত ও মেরামত করেছেন তারা। জেলেদের আশা করছেন, দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে কাঙ্খিত ইলিশ শিকার করে ধার-দেনা পরিশোধ করে আবারও ঘুরে দাঁড়াবেন তারা। জেলার সাত উপজেলায় সরকারিভাবে নিবন্ধত জেলের সংখ্যা প্রায় ১ লাখ ৭০ হাজার হলেও বেসরকারি হিসেবে প্রায় ৩ লাখ জেলে রয়েছে।

ভোলার সদর উপজেলার তুলাতলি মাছ ঘাট এলাকার জেলেপল্লীর জেলেরা নদীতে ইলিশ শিকার করার প্রস্তুতি নিচ্ছেন পুরোদমে। মাছ শিকারের জন্য কেউবা নতুন জাল কিনে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন। অনেকে আবার নতুন ট্রলার ও নৌকা তৈরি করেছেন। অনেককে দেখা গেছে পুরাতন জাল, নৌকা ও ট্রলার মেরামত করতে।  

জেলে কামাল, খোকন জানান, ২৯ অক্টোবর রাত ১২ টার পর নদীতে নামবেন তারা।  সরকারি ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশ শিকারের জন্য প্রস্তুত রয়েছেন। ইতোমধ্যে তারা ধার-দেনা ও ঋণ নিয়ে নতুন করে জাল কিনে ও পুরাতন ট্রলার মেরামত করেছেন। নদীতে গিয়ে কাঙ্খিত ইলিশ শিকার করে সকল ধার-দেনা ও ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন এমনটাই আশা তাদের। তারা আরো জানান, নিষেধাজ্ঞা শেষে যদি গিয়ে নদীতে আশানুরুপ পরিমাণ ইলিশ না পান তাহলে গত বছরের মত এবারও কষ্টের দিন কাটাতে হবে তাদের। দেনা পরিশোধ করতে না পারলে পালিয়ে বেড়াতে হবে।

জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, নিষেধাজ্ঞা চলাকালীন সময় ভোলা মৎস্য বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৯৭টি অভিযান চালিয়ে ৮০ জনকে জেল দেয় এবং প্রায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে। এছাড়া প্রায় ২.৬৩ মেট্রিক টন ইলিশ মাছ ও ৯ কোটি ৯২ লাখ মিটার জাল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এ নিষেধাজ্ঞার ফলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে পর্যাপ্ত মাছ পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি, সরকারের নির্ধারিত ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ