শিরোনাম
◈ তিতাসে ৫৯২ কোটি টাকায় নতুন দুই গ্যাসকূপ খননের পরিকল্পনা, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস ◈ মিয়ানমারের মাদক সাম্রাজ্যের ভয়ংকর থাবায় বাংলাদেশ ◈ অমিত শাহর যে আদেশের কারণে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না মুম্বাই পুলিশ! ◈ ৯ বছর পর কুয়াকাটায় পর্যটন কার্নিভাল : পূজা আর কার্নিভাল ঘিরে সৈকতে পর্যটকদের ঢল ◈ অভিষেক ম্যাচেই আলিস আল ইসলা‌মের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ◈ সুন্দরবনের ৫ প্রজাতির মাছ ও ২ প্রজাতির চিংড়ির ডিএনএ সিকোয়েন্স যাচ্ছে আন্তর্জাতিক জিন ব্যাংকে ◈ সাজেকে গুলিবর্ষণের ঘটনায় আটকে পড়া ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর ◈ আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েও আফ্রিকার বহু দেশের পেছনে বাংলাদেশ ◈ ক্ষুধা মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতি, অবনতি ভারত-পাকিস্তানের: ২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচক ◈ রুমিন ফারহানার নামে ছড়ানো ছবি নিয়ে বিভ্রান্তি, ঘৃণা ছড়ানোর অভিযোগে দিলেন ব্যাখ্যা

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৬, ০৯:০১ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৬, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার সৈকতে ভেসে এল আরও এক মরদেহ 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার শহরের কলাতলী ভাঙ্গার মোড় এলাকার সৈকতে এক মরদহ ভেসে এসেছে। ধারণা করা হচ্ছে এটি বুধবার হিমছড়ি সৈকতে নিখোঁজ হওয়া পর্যটক এসএম নাফিসুর রহমান নিবিড়ের মরদেহ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শহরের কলাতলী ভাঙার মোড় সৈকতে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া গেছে বলে জানিয়েছেন সৈকতে জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির নিয়োজিত বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম।

তিনি জানান, গতকাল সাগরে স্রোতে ভেসে যাওয়া পর্যটক নাফিসুর রহমান নিবিড়ের মরদেহ হতে পারে এটি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ