ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে বাবাকে বাচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে দুই ভাই নিহত হয়েছে ৷
এ সময় আলম বক্তার নামে এক শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেরার কাচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ দুর্ঘনা ঘটে ৷
নিহতরা হলেন তজুমদ্দিন উপজেলার শেম্ভপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তার ছেলে আঃ রহিম (৩৫) ও রাকিব (৩২) ৷
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে তজুমদ্দিন থেকে তিন ছেলেকে নিয়ে আলম বক্তারের শ্যালক মোঃ আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটার জন্য আসেন ৷ এসময় বিদ্যুতের একটা ছেড়া তার দেখে নিহতদের বাবা আলম বক্তার সরাতে গেলে তিনি বিদ্যুতায়িত হয় ৷ আলম বক্তারকে উদ্ধার করতে নিচে থাকা ছেলে আঃ রহিম এগিয়ে আসলে সেও বিদ্যুতায়িত হয় ৷ এসময় তাদের উদ্ধার করতে গাছে থাকা রাকিব নিচে নেমে আসলে তারা দুই সহোদর বিদ্যুতায়িত হয়ে মারাত্নক আহত হন ৷ স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে ৷ আহত হয়ে ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের বাবা আলম বক্তার ৷
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।