শিরোনাম
◈ মিয়ানমারের মাদক সাম্রাজ্যের ভয়ংকর থাবায় বাংলাদেশ ◈ অমিত শাহর যে আদেশের কারণে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না মুম্বাই পুলিশ! ◈ ৯ বছর পর কুয়াকাটায় পর্যটন কার্নিভাল : পূজা আর কার্নিভাল ঘিরে সৈকতে পর্যটকদের ঢল ◈ অভিষেক ম্যাচেই আলিস আল ইসলা‌মের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ◈ সুন্দরবনের ৫ প্রজাতির মাছ ও ২ প্রজাতির চিংড়ির ডিএনএ সিকোয়েন্স যাচ্ছে আন্তর্জাতিক জিন ব্যাংকে ◈ সাজেকে গুলিবর্ষণের ঘটনায় আটকে পড়া ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর ◈ আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েও আফ্রিকার বহু দেশের পেছনে বাংলাদেশ ◈ ক্ষুধা মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতি, অবনতি ভারত-পাকিস্তানের: ২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচক ◈ রুমিন ফারহানার নামে ছড়ানো ছবি নিয়ে বিভ্রান্তি, ঘৃণা ছড়ানোর অভিযোগে দিলেন ব্যাখ্যা ◈ হেফাজতে ইসলামের নেতৃত্বে ৭ দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’, ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠক

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২৬, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ আরো এক পর্যটকের মরদেহ উদ্ধার 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকত এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ আরো এক পর্যটকের মরদেহ উদ্ধার হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে সাড়ে আটটার দিকে হিমছড়ি সাগরনিবাস পয়েন্টে সৈকতে ভেসে আসলে বীচ কর্মী ও স্হানীয় লোকজন উক্ত পর্যটকের মরদেহ উদ্ধার করে। নিহত পর্যটকের নাম হারুন বলে জানা গেছে। তার বাড়ি চট্টগ্রামের বায়েজিদ এলাকায় বলে জানা গেছে। এখনো নিখোঁজ রয়েছে আরো এক পর্যটক যুবক। এ নিয়ে এ ঘটনায় চার জনের মরদেহ উদ্ধার হলো। 

গতকাল বুধবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে কক্সবাজারের রামুর হিমছড়ি প্যাঁচার দ্বীপের মেরিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে সাগরে গোসলে নেমে ডুবে যায় ছয় পর্যটক। পরে সন্ধ্যায় লাইফ গার্ড কর্মী ও স্হানীয় লোকজন তিন পর্যটকের মরদেহ উদ্ধার করে এবং একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

নিখোঁজ  যুবকের নাম এস এম নাফিসুর রহমান নিবিড় (২৩)কে উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও লাইফগার্ড কর্মীরা যৌথ অভিযান চালাচ্ছেন। উদ্ধার হওয়া মরদেহ গুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

Advertisement

হিমছড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোলাইমান হোসেন জানান, গত ১৮ অক্টোবর ঢাকার উত্তরা থেকে সাত বন্ধু বান্দরবানের উদ্দেশে রওনা হন। সেখানে দুই দিন ভ্রমণ শেষে বুধবার দুপুরের দিকে তারা কক্সবাজারে পৌঁছান। দুপুর ১টার দিকে হিমছড়ির প্যাঁচার দ্বীপ এলাকার ‘সৌরণেষ্ট’ নামের একটি রিসোর্টে ওঠেন তারা। দুপুরে খাওয়া-দাওয়া শেষে বিকেলে তারা সমুদ্রে গোসল করতে নামেন। এসময় চট্টগ্রাম থেকে আসা পর্যটকদের আরেকটি গুরুপ গোসল করতে নামে। তিনি আরও জানান, পর্যটকদের অনেকেই সাঁতার জানতো না। গোসলের সময় কাছাকাছি বেশ  কয়েকজনকে পানিতে ডুবে যেতে দেখে অনেকেই সাহায্যের জন্য এগিয়ে যান। এ সময় স্রোতের টানে তারা ভেসে যেতে থাকেন। এসময় পাঁচ জন যুবক সাগরে ডুবে যায় এবং একজনকে তাৎক্ষণিক ভাবে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লোকজন। সন্ধ্যার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।  উদ্ধার মরদেহ গুলো হচ্ছে সাইবুল হক জিসান (২৩) ও আল মাহিবুর ইবনে মোকাররম (২৪) ও মোহাম্মদ আকাশ।  

নিহত সাইবুল হক জিসান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। 

অপর নিহত আল মাহিবুর ইবনে মোকাররম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিবিএর শিক্ষার্থী বলে জানা গেছে। 

তিনি ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার মুকাররম হোসেনের ছেলে। 

এদিকে নিখোঁজ এস এম নাফিসুর রহমান নিবিড় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকার আজিমপুর এলাকার নাবিবুর রহমানের ছেলে। 

  • সর্বশেষ