শিরোনাম
◈ মিয়ানমারের মাদক সাম্রাজ্যের ভয়ংকর থাবায় বাংলাদেশ ◈ অমিত শাহর যে আদেশের কারণে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না মুম্বাই পুলিশ! ◈ ৯ বছর পর কুয়াকাটায় পর্যটন কার্নিভাল : পূজা আর কার্নিভাল ঘিরে সৈকতে পর্যটকদের ঢল ◈ অভিষেক ম্যাচেই আলিস আল ইসলা‌মের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ◈ সুন্দরবনের ৫ প্রজাতির মাছ ও ২ প্রজাতির চিংড়ির ডিএনএ সিকোয়েন্স যাচ্ছে আন্তর্জাতিক জিন ব্যাংকে ◈ সাজেকে গুলিবর্ষণের ঘটনায় আটকে পড়া ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর ◈ আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েও আফ্রিকার বহু দেশের পেছনে বাংলাদেশ ◈ ক্ষুধা মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতি, অবনতি ভারত-পাকিস্তানের: ২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচক ◈ রুমিন ফারহানার নামে ছড়ানো ছবি নিয়ে বিভ্রান্তি, ঘৃণা ছড়ানোর অভিযোগে দিলেন ব্যাখ্যা ◈ হেফাজতে ইসলামের নেতৃত্বে ৭ দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’, ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠক

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৬, ০৭:২১ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২৬, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে কলা খেতে এসে ধরা পড়ল গন্ধগোকুল

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলায় কলা খেতে গিয়ে জালে আটকে পড়া একটি বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করেছে বন বিভাগ।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর তিনটার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুর গ্রামের কলা ব্যবসায়ী আব্দুস শুকুর আলীর বাড়ি থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়।

​স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, কোশাগোপালপুর গ্রামের কলা ব্যবসায়ী আব্দুস শুকুর আলীর কলা রাখার ঘরে গত কয়েক মাস ধরে রাতের আঁধারে একটি গন্ধগোকুল ঢুকে কলা খেয়ে নষ্ট করছিল। প্রাণীটিকে ধরার জন্য সম্প্রতি কলার ঘরের চারপাশ জালে ঘিরে রাখা হয়। বুধবার (২১ অক্টোবর) রাতে প্রতিদিনের মতো কলা খেতে এসে জালে জড়িয়ে আটকা পড়ে গন্ধগোকুলটি। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হয়। খবর পেয়ে বন বিভাগের একটি দল বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে গন্ধগোকুলটি উদ্ধার করে।

​ব্যবসায়ী শুকুর আলীর ছেলে মো. ইসমাইল আলী বলেন, "গত কয়েক মাস ধরে রাতের বেলা কলার ঘরে ঢুকে কোনো প্রাণী কলা খেয়ে নষ্ট করে দিয়ে যেত। সকালে উঠে আমরা তা দেখতে পেতাম। তাই ঘরের চারপাশে জাল টাঙিয়ে রেখেছিলাম। বুধবার রাতে প্রাণীটি সেই জালে আটকে যায়। এরপর বন বিভাগকে খবর দিলে তারা এসে নিয়ে যায়।"

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) তাওহীদ হোসেন জানান, গন্ধগোকুল একটি বিরল প্রজাতির বন্যপ্রাণী। খবর পাওয়ার পরপরই বন বিভাগের সদস্যরা সেটি উদ্ধার করে কার্যালয়ে নিয়ে এসেছেন। বর্তমানে প্রাণীটি সুস্থ রয়েছে এবং সুবিধাজনক সময়ে সেটিকে কোনো নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

  • সর্বশেষ