শিরোনাম
◈ মিয়ানমারের মাদক সাম্রাজ্যের ভয়ংকর থাবায় বাংলাদেশ ◈ অমিত শাহর যে আদেশের কারণে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না মুম্বাই পুলিশ! ◈ ৯ বছর পর কুয়াকাটায় পর্যটন কার্নিভাল : পূজা আর কার্নিভাল ঘিরে সৈকতে পর্যটকদের ঢল ◈ অভিষেক ম্যাচেই আলিস আল ইসলা‌মের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ◈ সুন্দরবনের ৫ প্রজাতির মাছ ও ২ প্রজাতির চিংড়ির ডিএনএ সিকোয়েন্স যাচ্ছে আন্তর্জাতিক জিন ব্যাংকে ◈ সাজেকে গুলিবর্ষণের ঘটনায় আটকে পড়া ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর ◈ আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েও আফ্রিকার বহু দেশের পেছনে বাংলাদেশ ◈ ক্ষুধা মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতি, অবনতি ভারত-পাকিস্তানের: ২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচক ◈ রুমিন ফারহানার নামে ছড়ানো ছবি নিয়ে বিভ্রান্তি, ঘৃণা ছড়ানোর অভিযোগে দিলেন ব্যাখ্যা ◈ হেফাজতে ইসলামের নেতৃত্বে ৭ দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’, ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠক

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২৬, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোরহানউদ্দিনে বাবাকে বাচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে দুই ভাই নিহত, আহত ১

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে বাবাকে বাচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে দুই ভাই নিহত হয়েছে ৷

এ সময় আলম বক্তার নামে এক শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেরার কাচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ দুর্ঘনা ঘটে ৷

নিহতরা হলেন তজুমদ্দিন উপজেলার শেম্ভপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তার ছেলে আঃ রহিম (৩৫) ও রাকিব (৩২) ৷

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে তজুমদ্দিন থেকে তিন ছেলেকে নিয়ে আলম বক্তারের শ্যালক মোঃ আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটার জন্য আসেন ৷ এসময় বিদ্যুতের একটা ছেড়া তার দেখে নিহতদের বাবা আলম বক্তার সরাতে গেলে তিনি বিদ্যুতায়িত হয় ৷ আলম বক্তারকে উদ্ধার করতে নিচে থাকা ছেলে আঃ রহিম এগিয়ে আসলে সেও বিদ্যুতায়িত হয় ৷ এসময় তাদের উদ্ধার করতে গাছে থাকা রাকিব  নিচে নেমে আসলে তারা দুই সহোদর বিদ্যুতায়িত হয়ে মারাত্নক আহত হন ৷ স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে ৷ আহত হয়ে ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের বাবা আলম বক্তার ৷

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ