শিরোনাম
◈ মিয়ানমারের মাদক সাম্রাজ্যের ভয়ংকর থাবায় বাংলাদেশ ◈ অমিত শাহর যে আদেশের কারণে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না মুম্বাই পুলিশ! ◈ ৯ বছর পর কুয়াকাটায় পর্যটন কার্নিভাল : পূজা আর কার্নিভাল ঘিরে সৈকতে পর্যটকদের ঢল ◈ অভিষেক ম্যাচেই আলিস আল ইসলা‌মের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ◈ সুন্দরবনের ৫ প্রজাতির মাছ ও ২ প্রজাতির চিংড়ির ডিএনএ সিকোয়েন্স যাচ্ছে আন্তর্জাতিক জিন ব্যাংকে ◈ সাজেকে গুলিবর্ষণের ঘটনায় আটকে পড়া ৩ হাজার পর্যটক উদ্ধার: আইএসপিআর ◈ আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েও আফ্রিকার বহু দেশের পেছনে বাংলাদেশ ◈ ক্ষুধা মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতি, অবনতি ভারত-পাকিস্তানের: ২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচক ◈ রুমিন ফারহানার নামে ছড়ানো ছবি নিয়ে বিভ্রান্তি, ঘৃণা ছড়ানোর অভিযোগে দিলেন ব্যাখ্যা ◈ হেফাজতে ইসলামের নেতৃত্বে ৭ দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’, ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠক

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৬, ০৬:৩১ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২৬, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

প্রমথ রঞ্জন সরকার, কোটালিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন ও নির্যাতনের অভিযোগে আরিফিন চৌধুরী (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে ওই শিক্ষার্থী বাদী হয়ে কোটালীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১৩/১৯৩।নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর বাড়ি কুশলা ইউনিয়নের টিহাটি গ্রামে।

আর অভিযুক্ত আরিফিন চৌধুরী উপজেলার কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী ওরফে কালু চৌধুরীর ছেলে। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, গত এক বছর ধরে ওই কলেজছাত্রীর সঙ্গে আরিফিন চৌধুরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক চলাকালে তিনি ওই শিক্ষার্থীকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যান। এ ছাড়া নিজের বাড়িতে নিয়ে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১০টার দিকে আরিফিন চৌধুরী তাঁর নিজ বাড়ির রান্নাঘরে ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, এ সময় তিনি আরিফিনকে বিয়ের কথা বললে তিনি বিভিন্ন অজুহাতে তাঁকে ঘোরাতে থাকেন। পরে তাঁকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। এর কারণ জানতে চাইলে তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ওই শিক্ষার্থী।

অভিযুক্তের পিতা ও কুশলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী ওরফে কালু বলেন, জায়গাজমি নিয়ে পূর্ব শত্রুতা, বাজারের জমি বরাদ্দসহ কোন একটি মহল রাজনৈতিক বা নির্বাচনী ফায়দা নিতে আমাকে এবং আমার ছেলেকে সমাজে হেয় প্রতিপন্ন করতে এই মেয়েটিকে দিয়ে মামলা করিয়েছে। যে অভিযোগ হয়েছে তা মোটেও ঠিকনা। এর কোন সত্যতা নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ছেলে যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে প্রমাণ সাপেক্ষে তার যেন বিচার হয়।  
 তিনি আরো বলেন, এই মেয়েটির চারিত্রিক বৈশিষ্ট ঠিক নাই।সে মাঝে মধ্যে বিভিন্ন ছেলেদের নামে বদনাম উঠিয়ে সুযোগ সুবিধা নেয়। তবে ঘটনাটি তদন্ত করে এর একটা সুষ্ঠ সমাধান হওয়া উচিৎ।
এ বিষয়ে কোটালীপাড়া থানার পরিদর্শক (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ বলেন, ভুক্তভোগী নারী মামলা করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার কপি আদালতে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ