শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬, ০৮:৩১ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৬, ০৮:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা নির্মাণ, বিকট শব্দে পরিবেশ দুষন 

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকায় সরকারি জায়গা (সড়ক ও জনপথ বিভাগ) দখল করে সেখানে ব্যাংঙ্গের ছাতার মতো গড়ে তোলা হয়েছে নিষিদ্ধ ব্যাটারি চালিত অটোরিক্সা ও চার্জার তৈরীর কারখানা। জনসমাগম এলাকায় এসব কারখানায় দিন রাত সমান তালে চালানো হচ্ছে বিকট শব্দে ওয়েলিং মেশিন ও হাতুরি পেটা। ফলে বাসস্ট্যান্ড এলাকাজুড়ে যানবাহন ও জনসাধারন স্বাস্থ্য ঝুঁকিতে চলাচল ও অবস্থান করার পাশাপাশি পরিবেশ মারাত্মক ভাবে দুষিত হচ্ছে। উপজেলা পরিষদের মাসিক সভায় কারখানা গুলো নিরাপদ স্থানে স্থানান্তরের বিষয়ে বার বার দৃষ্টি আকর্ষন করা হলেও স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে কোন পদক্ষেপ গ্রহন না করায় এসব কারখানার প্রসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগকে সড়জমিনে তদন্ত করে জনবহুল এলাকা থেকে এসব কারখানা অপসারণ করে নিরাপদ স্থানে স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

 স্থানীয়দের অভিযোগ ও সরজমিনে দেখাগেছে, বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকাসহ জন সমাগম এলাকায় এক শ্রেনীর ব্যক্তি অবৈধ ভাবে সড়কের পাশে জায়গা দখল করে স্থাপনা তৈরী করে সেখানে বিদ্যুত চালিত ওয়েলডিং মেশিন বসিয়ে দিন রাত সমান তালে বিকট শব্দে ব্যাটারি চালিত অটোরিক্সা ও চার্জার ইজিবাইক (টমটম) তৈরীর কারখানা নির্মান করে সেখানে বিভিন্ন যানবাহন তৈরী করে আসছে।

 এই ওয়েলডিং মেশিন ও অন্যান্য যন্ত্রের বিকট শব্দে বাসস্ট্যান্ড এলাকাসহ আশ পাশে যানবাহন ও জনসাধারণের চলাচল ও জনস্বাস্থ্য হুমকির ঝুঁকির পাশাপাশি ওয়েলডিং মেশিনের আলোর রশ্মিতে অনেকের চোখের মারাত্মক ক্ষতি হতে চলেছে।

 আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহি প্রকৌশলী রাশেদুল হক বলেন, এই সড়কটি অল্প সময়ে সম্প্রসারণের কাজ শুরু করা হবে। সরকারি জনপদ বিভাগের সড়কে স্থাপনা নির্মানের কোন বৈধতা নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

  • সর্বশেষ