শিরোনাম
◈ শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তিকেও গুরুত্ব দিচ্ছে সরকার: তারেক রহমান ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট ◈ ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২৬, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবার জন্য সিগারেট আনতে গিয়ে লেগুনার ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের তাসপিয়ার

মোহাম্মদ শাহজাহান চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাবার জন্য সিগারেট আনতে দোকানে যাচ্ছিল সাত বছরের শিশু তাসপিয়া। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় একটি লেগুনার ধাক্কায় প্রাণ হারায় সে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার নাইখাইন গ্যাস পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসপিয়া দিনমজুর আবু হানিফের মেয়ে। তার পরিবার নাইখাইন গ্যাস পাম্প এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার জন্য সিগারেট আনতে তাসপিয়াকে দোকানে পাঠানো হয়। রাস্তা পার হয়ে দোকানে যাওয়ার পথে একটি লেগুনা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তৃষ্ণা সরকার সেতু জানান, শিশুটির মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত ছিল।

এদিকে, দুর্ঘটনার পর পটিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যান। তবে ঘটনাস্থলে থাকা পটিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারেকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ