শিরোনাম
◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬, ০৭:২৬ বিকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২৬, ০৭:২৬ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন

স্পোর্টস ডেস্ক : প্রায় ১০ বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন নিক ম্যাডিনসন। তবে প্রত্যাবর্তনটা মোটেও সুখকর হলো না অস্ট্রেলিয়ার এই ওপেনারের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানের কিংসমিডে প্রথম টেস্টের প্রথম দিনে ৩৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। তাতেই গড়েছেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড।

ম্যাডিনসনের ৩৩ বলে শূন্য রানের ইনিংস টেস্ট ইতিহাসে ওপেনারদের মধ্যে দীর্ঘতম ডাকের মধ্যে তৃতীয় দীর্ঘতম। একবিংশ শতাব্দীতে টেস্টে কোনো ওপেনারের শূন্য রানের ইনিংসে এত বল খেলার ঘটনা এটিই প্রথম। --- টি স্পোর্টস

টস হেরে আজ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দলীয় ১৭ রানে ট্রাভিস হেডের উইকেট হারায় সফরকারীরা। এরপর ফিরে যান আরেক ওপেনার ম্যাডিসন। মার্ক ইয়ানসনের বলে বোল্ড হয়ে ফেরার আগে কোন রান করতে পারেননি এই ব্যাটার।

ক্যামেরন গ্রিনের চোটের কারণে দলে জায়গা পেয়েছিলেন ম্যাডিনসন। এর আগে অণ্ডকোষের ক্যানসার জয় করে ক্রিকেটে ফিরেছেন তিনি। সবশেষ ২০১৬-১৭ মৌসুমে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। সেবার তিন ম্যাচে করেছিলেন মাত্র ২৭ রান।

Advertisement

ম্যাডিসনের দলে প্রত্যাবর্তন নিয়ে সিরিজ শুরুর আগেই প্রশ্ন উঠেছিল। ২০২৫ সালের মার্চের পর প্রথম শ্রেণির ক্রিকেট না খেলা একজন ব্যাটারকে জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন।

অল ওভার বার দ্য ক্রিকেট পডকাস্টে নির্বাচকদের কড়া সমালোচনা করে হেইডেন বলেন, ‘আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে এক প্রজন্মের মধ্যে দেখা সবচেয়ে বেশি মাঝারি মানের ক্রিকেটারদের আমরা তুলে ধরছি।’

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫ গড় থাকা কোনো ব্যাটার টেস্টে ৫৫ গড় নিয়ে খেলবেন—এমন প্রত্যাশা নিয়েও প্রশ্ন তোলেন হেইডেন। তার মতে, যেসব ব্যাটারের গড় ৪৫ বা তার বেশি, তাঁদেরই দলে নেওয়ার দিকে নজর দেওয়া উচিত।

  • সর্বশেষ