শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২৬, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্টমার্টিনে ৬৫ মালয়েশিয়াগামী ভুক্তভোগী উদ্ধার, আটক ১১ দালাল

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ উপকূলের গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান ট্রলার থেকে ১১ দালালকে আটক এবং মালয়েশিয়াগামী নারী সহ ৬৫ ভুক্তভোগী উদ্ধার করেছে নৌবাহিনী।

বৃহস্পতিবার মধ্যরাতে নৌবাহিনীর সদর দপ্তরের গণমাধ্যম শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার দিবাগত রাতে টেকনাফে শেন্টমার্টিন দ্বীপের লাইট হাউজ এলাকা থেকে আনুমানিক ৮১ মাইল দূরের সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামক একটি ট্রলারের লোকজন কিছুটা দূরবর্তী এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় একটি ট্রলার দেখতে পায়। এসময় সহায়তার জন্য ভাসতে থাকা ট্রলারের নিকট গেলে সেখানকার কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে মাছ ধরার কাজে নিয়োজিত ট্রলারটির লোকজন বিষয়টি নৌবাহিনীকে অবহিত করে।

খবর পেয়ে নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাসমান ট্রলারটি থেকে ৭৬ জনকে উদ্ধার করা হয়। এসময় ট্রলারটিতে পানি প্রবেশ করতে থাকায় নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উদ্ধার হওয়া ভুক্তভোগীদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় খাদ্য ও মানবিক সহায়তা প্রদান করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে নৌবাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উদ্ধারদের মধ্যে ১১ জন মানবপাচারকারী চক্রের সদস্য এবং অপর ৬৫ জন মালয়েশিয়াগামী ভুক্তভোগী। ভুক্তভোগীদের অধিকাংশই মানবপাচারকারী চক্রের মাধ্যমে অপহৃত হয়ে টেকনাফের দুর্গম পাহাড়ী এলাকায় আটক ছিল। 

ভুক্তভোগীদের স্বজনদের কাছে হস্তান্তর এবং আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

  • সর্বশেষ