শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২৬, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে ইউএনও

নাজমুল হক মুন্না, উজিরপুর বরিশাল : বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে নিজের হাতে চা-রুটি খাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা তুবা বিনতে অরনি দীর্ঘদিন পর আবারও বিদ্যালয়ে ফিরেছে। পারিবারিক নানা সমস্যায় পড়াশোনা থেকে দূরে থাকা তুবার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার সহযোগিতায় তুবা বিদ্যালয়ে যায়। ইউএনও নিজে তাকে বিদ্যালয়ে নিয়ে গেলে শিক্ষকরা তাকে স্বাগত জানান। দীর্ঘদিন পর স্কুলে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করে তুবা।

সম্প্রতি বামরাইল বাজারে তুবার বাবা অনিককে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পায় সে। পরে বাজার থেকে চা-রুটি এনে নিজের হাতে বাবাকে খাওয়ায় তুবা। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনিককে চিকিৎসার জন্য পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। একই সঙ্গে তুবার পড়াশোনা যাতে বন্ধ না হয়, সে বিষয়েও সহযোগিতার উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।

advertisement

ইউএনও মো. আলী সুজা বলেন, “পারিবারিক সমস্যার কারণে তুবা এতদিন স্কুলে যেতে পারেনি। তার পড়াশোনা যাতে আর বন্ধ না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন বলেন, “দীর্ঘদিন পর তুবা বিদ্যালয়ে ফিরেছে। তার পড়াশোনার প্রতি বিশেষ নজর রাখা হবে।”

তুবা বলে, “দীর্ঘদিন পর বিদ্যালয়ে আসতে পেরে আমি খুবই আনন্দিত।”

তুবার মা জান্নাতুল ফেরদৌস উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উজিরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাড়ী, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না, সদস্য গোলাম মোস্তফা আকাশসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ