শিরোনাম
◈ বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে উঠে এলো নতুন তথ্য ◈ জিপ লাইন-জায়েন্ট সুইংয়ে নতুন আকর্ষণ, পর্যটকে জমজমাট খাগড়াছড়ি ◈ ৩১ বছরেও জাতীয় গ্রিডে আসেনি ভোলার গ্যাস ◈ সংকটে পড়া ব্যাংকে পুরোনো শেয়ারধারীদের ফেরার সুযোগ বাতিল হচ্ছে ◈ ৬ মাস ধরে শিশুকে যৌ.ন নির্যাতনের অভিযোগ, মাদরাসার শিক্ষকসহ গ্রেফতার ৫ ◈ শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী ◈ বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান ◈ চীনের অর্ডার সরছে, মার্কিন বাজারে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ-সুযোগ ◈ শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দ ◈ রাজধানীর কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৯ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে বসতবাড়ি থেকে উদ্ধার ‘জল মেটুলি’ সাপ

ফেনীর সোনাগাজী উপজেলার স্বরাজপুর গ্রামের বসতবাড়ি থেকে একটি ‘জল মেটুলি’ সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার স্বরাজপুর এলাকার নিকুঞ্জ ডাক্তারবাড়ি থেকে এটি উদ্ধার করে বন্যপ্রাণী ও সাপ সংরক্ষণকারী সংগঠন ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’ (ডব্লিউএসআরটিবিডি)।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে স্থানীয় বাসিন্দারা ডাক্তারবাড়ির আশপাশে সাপটি দেখতে পেয়ে উদ্ধারকারী টিমকে খবর দেন। ডব্লিউএসআরটিবিডির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে সাপটি উদ্ধার করেন।

​উদ্ধারকারী নজরুল ইসলাম জানান, জল মেটুলি জলজ পরিবেশের শান্ত প্রকৃতির প্রাণী, যা মূলত জলাশয়ের আশপাশে থাকে এবং ছোট মাছ ও ব্যাঙ খেয়ে জীবনধারণ করে। ডিম না দিয়ে সরাসরি বাচ্চা প্রসব করার কারণে প্রজনন মৌসুমে শুকনো জায়গার খোঁজে এটি লোকালয়ে বা মানুষের বসতির কাছাকাছি চলে আসে।

​সাপটি মানুষের জন্য ক্ষতিকর নয় উল্লেখ করে তিনি বলেন, জল মেটুলি অত্যন্ত মৃদু বিষধর। আক্রান্ত না হলে এটি মানুষকে কামড়ায় না। এর কামড়ে সাধারণত বিষক্রিয়া না হলেও হালকা জ্বালাপোড়া বা চুলকানি হতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই প্রজাতির সাপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা জল মেটুলি সাপটিকে দ্রুতই লোকালয় থেকে দূরে কোনো নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। একই সঙ্গে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সাপ না মেরে অভিজ্ঞ উদ্ধারকারী দলকে খবর দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ