শিরোনাম
◈ জুলাই সনদ চাইবেন, কিন্তু বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুইটা বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ গেন্ডারিয়ায় হঠাৎ গোলাগুলি-মারামারি, নারীসহ গুলিবিদ্ধ ৩ ◈ নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক মোনামির জিডি ◈ চার সংসদীয় কমিটি পুনর্গঠন ◈ লড়াই ক‌রেও ফাইনালে ওঠা হলো না বাংলা‌দেশ এইচপি দ‌লের ◈ রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ ◈ ‘৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?’—সংসদে স্পিকারের প্রশ্ন ◈ বিপিএল ইস‌্যু‌তে বিসিবির ব্যাখ্যায় সন্তুষ্ট ক্রিকেটাররা ◈ বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা ◈ ই-কমার্সে প্রতারণার জাল ভাঙতে ৩ নির্দেশনা, গ্রাহকের পাওনা প্রায় ৩,৮৬৯ কোটি টাকা

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৯:৫৭ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ০৯:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের অভিযান, ৮ টি আগ্নেয়াস্ত্র সহ দু'জন আটক 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে মহেশখালী থেকে চট্টগ্রামে পাচারকালে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি রাইফেলসহ ৮ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচার চক্রের দুই সদস্যকে আটক করা হয়। 

রবিবার (৩০ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানিয়েছেন, মহেশখালী থেকে একটি বিশাল একটি অস্ত্রের চালান চট্টগ্রামে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা চৌরাস্তা মোড়ে গতকাল রাতে একটি চেকপোষ্ট বসিয়ে তল্লাশি  শুরু করে পুলিশ। পরে রাত সাড়ে এগারোটা নাগাদ আদিনাথ জেটিঘাট এলাকা থেকে বদরখালীগামী একটি সিএনজি অটোরিকশাকে সন্দেহ হয়। এ সময় পুলিশ অটোরিকশাটি থামানোর সাথে সাথে গাড়ীতে থাকা কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়া যাওয়ার চেষ্টা করে। পরে দু'জনকে আটক করতে পারলেও আরো দু'জন পালিয়ে যায়। পরে জনসম্মুখে সিএনজি অটোরিশায় থাকা ১টি কালো রংয়ের ট্র্যাভেল ব্যাগে তল্লাশী করে সাদা ও কালো পলিথিনে মোড়ানো ৮ টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র জব্দ করেন। 

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১টি দেশীয় তৈরী রাইফেল, ৬ টি একনলা বন্দুক ও ১ টি এলজি। 

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে এসব অস্ত্র চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো বলে স্বীকার করেছে তারা। 

আটক দু'জন হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার  কুসুমপুরার মোঃ রুবেল মিয়া ও মহেশখালী ঠাকুরতলা এলাকার মানিক দে। 

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার। 

  • সর্বশেষ