শিরোনাম
◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৪:০৭ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার সংসদীয় কমিটি পুনর্গঠন

চারটি সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নূরুল ইসলাম কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়।

বাণিজ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে জামায়াতের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের বদলে দলটির আরেক সংসদ সদস্য কামাল হোসেনকে যুক্ত করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটিতে বিএনপির মো. আব্দুল্লাহের বদলে মুন্সীগঞ্জ-২ আসনের আবদুস সালাম আজাদ এবং জামায়াতের এমপি আল ফারুক আবদুল লতিফের পরিবর্তে দলটির আরেক এমপি এনামুল হককে কমিটির সদস্য করা হয়েছে।

আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আল ফারুক আবদুল লতিফের বদলে সংরক্ষিত আসনের জামায়াত জোটের তাসমিয়া প্রধানকে সদস্য করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে এনসিপির আতিকুর রহমান মোজাহিদের বদলে জামায়াতের মীর আহমাদ বিনকাসেমকে সদস্য করা হয়েছে।

 

  • সর্বশেষ