শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০৭:২০ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে হরিণের মাংসসহ দুই ব্যবসায়ী আটক

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) রাতে সুন্দরবনের পার্শ্ববর্তী নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্টের সদস্যরা। রাত সাড়ে ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালানো হয়।

অভিযানে ওই দুই এলাকা থেকে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় হরিণের মাংস।

Advertisement

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ ও অবৈধ শিকার বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে হরিণ শিকার, মাংস পাচার ও বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জব্দ করা ৪৫ কেজি হরিণের মাংস এবং আটক দুই ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সুন্দরবন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের আধার। এই বনে রয়েল বেঙ্গল টাইগারের পাশাপাশি চিত্রা হরিণসহ অসংখ্য বন্যপ্রাণীর বসবাস। অবৈধ শিকার ও বন্যপ্রাণীর মাংসের ব্যবসা সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। ফলে হরিণ শিকার ও মাংস পাচারের বিরুদ্ধে এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় শুধু অভিযান নয়, বন্যপ্রাণী শিকারের সঙ্গে জড়িত চক্রের মূলহোতাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়ানোও জরুরি।

  • সর্বশেষ