শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০৭:২৭ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী পাকুন্দিয়ায় আগমনে জনতার ঢল

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল ১১টা ২৪ মিনিটের দিকে প্রধানমন্ত্রী পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছান। মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিকতা তিনি শুরু করছেন।

ঢাকার বাইরে কোনো জেলায় দ্বিতীয়বারের মতো জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে আজ কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায়। পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিকতা শুরু করছেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে বেলা একটায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক ২০১৬ প্রদান করবেন।

এছাড়া প্রধানমন্ত্রী জেলা সদরে আরো দুটি কর্মসূচিতে যোগদান করবেন। প্রধানমন্ত্রীর দিনের প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায়। সেখানে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে জনতার ঢল নেমেছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনতা প্রধানমন্ত্রীকে তাদের মাঝে পেয়ে উচ্ছ্বসিত।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সেখানে সৃষ্টি হয়েছে ব্যাপক উদ্দীপনা। জেলার নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এর প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সকাল থেকেই পাকুন্দিয়া ছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা যান মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায়। অনুষ্ঠানস্থলমুখী জনতার ঢল নামে উপজেলার এই প্রান্তিক এলাকার প্রতিটি সড়কে।

  • সর্বশেষ