শিরোনাম
◈ সরকারের ৬ মাসে মোটামুটি সব লক্ষ্যই পূরণ হয়েছে: রিজভী ◈ লাইসেন্স ছাড়া ঢাকায় রিকশা নয়, আসছে অঞ্চলভিত্তিক চলাচল ব্যবস্থা ◈ সিটি থেকে পৌরসভা, চলতি অর্থবছরেই ৫ স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম ◈ শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত ৮, তদন্তের মাধ্যমে দায়-দায়িত্ব নির্ধারণ করা হবে: আমির খসরু ◈ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান ◈ দেশে গ্যাসের তীব্র সংকটের কারণ কী এবং সমাধানে কী করছে সরকার? ◈ তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরির পর মিরাজ-হাসানের প্রতিরোধ, অস্ট্রেলিয়ার বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ ◈ ‘দেশকে নতুন পথে নিতে বিপ্লব দরকার’, ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের (ভিডিও) ◈ একযোগে বাধ্যতামূলক অবসরে ৪৯ পুলিশ পরিদর্শক ◈ তারেক রহমানের দিল্লি সফর নিয়ে মরিয়া ভারত, সম্পর্ক স্বাভাবিক করতে চলছে জোর কূটনৈতিক তৎপরতা!

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ০৪:১৩ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু

যশোরের বাঘারপাড়ায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে আপন দুই বোন রয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।

তাদের প্রতিবেশী চাচা মাহবুর রহমান জানান, এদিন বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে ইকরাম মোল্লার পুকুরে তারা গোসল করতে যায়। পরে খোঁজখবর না পেয়ে তাদের দাদি লোকজন নিয়ে পুকুরে গিয়ে দেখেন সিঁড়ির নীচে তারা ভাসছে। এসময় দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই পুকুরটিতে লোকজন কম যায়। যারা গোসল করতে যায়, তারা গোসল সেরে দ্রুত চলে আসেন।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসনুন আব্দুলাহ জানান, ১২টা ৫০ মিনিটে হাসপাতালে তিন শিশুকে আনা হয়। তাদের হার্টবিট ছিল না। পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়