শিরোনাম
◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ০৮:১৯ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে নিখোঁজের ৮ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯

তপু সরকার হারুনঃ শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর বিল্লাল হোসেন (৪৫) নামে এক ধান ব্যবসায়ীর পুতে রাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৯ আদিবাসীকে আটক করা হয়েছে। ​

বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পূর্ব গজারীকুড়া এলাকার রঞ্জনা ঝর্ণার পাশ থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিল্লাল হোসেন উপজেলার জারুলতলা এলাকার বাসিন্দা।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৪ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন ধান ব্যবসায়ী বিল্লাল হোসেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার দুপুরে স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করার সময় খালের পাশ থেকে দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মাটিতে পুঁতে রাখা মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঝিনাইগাতী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, নিখোঁজের পর বিল্লালকে হত্যা করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছিল।

​হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ ওই এলাকার ওয়াসিম ম্রংসহ নারী ও পুরুষ মিলিয়ে মোট ১৯ জন আদিবাসীকে আটক করে থানায় নিয়ে গেছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ জানান, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, "ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

  • সর্বশেষ